রোববার ০৭ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩

ব্রেকিং

হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বিশ্বকাপ ফুটবল: ৭২ কোটিতে মিডিয়া স্বত্ব কেনার প্রস্তাবে সরকারের সায় জেট ফুয়েলের দাম কমল আরেক দফা রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় ২ মন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, মে’তে ৯.৪২% সরকারের ১০০ দিন: সুশাসন ও নিরাপত্তা নিয়ে টিআইবির উদ্বেগ ২,৪০০ কোটি ডলার ছাড় না দিলে শান্তিচুক্তি নয়: যুক্তরাষ্ট্রকে ইরান ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল শুরু হল বাজেট অধিবেশন এবার ‘ঘুরে দাঁড়ানোর’ পালা: প্রধানমন্ত্রী রায়ে জনপ্রত্যাশা পূরণ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রত্যাশা-আকাঙ্ক্ষা ছিল, সেটা পেয়েছি: রামিসার বাবা রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড ঈদুল আজহার সড়কে ৪০২ মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি

জাতীয়

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই

 প্রকাশিত: ১৯:১০, ৭ জুন ২০২৬

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই

রাজধানীর মতিঝিলে লোকমান (৪৫) নামে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার হাতে ও পায়ে তিনটি গুলি লেগেছে।

রোববার (৭ জুন) বিকেল ৩টার দিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ লোকমানকে উদ্ধার করে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, লোকমান মানি এক্সচেঞ্জের ব্যবসার সঙ্গে জড়িত। তিনি শাপলা চত্বর এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ছিনতাই হওয়া ব্যাগে ১৭ হাজার মার্কিন ডলার ছিল জানিয়ে ওসি কামরুজ্জামানা আরও বলেন, লোকমানের হাতের কনুইয়ের নিচে একটি এবং হাঁটুর নিচে দুইটি গুলি লেগেছে।

স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।