রোববার ০৭ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩

ব্রেকিং

সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক ও পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি তামিম হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বিশ্বকাপ ফুটবল: ৭২ কোটিতে মিডিয়া স্বত্ব কেনার প্রস্তাবে সরকারের সায় জেট ফুয়েলের দাম কমল আরেক দফা রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় ২ মন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, মে’তে ৯.৪২% সরকারের ১০০ দিন: সুশাসন ও নিরাপত্তা নিয়ে টিআইবির উদ্বেগ ২,৪০০ কোটি ডলার ছাড় না দিলে শান্তিচুক্তি নয়: যুক্তরাষ্ট্রকে ইরান ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল শুরু হল বাজেট অধিবেশন এবার ‘ঘুরে দাঁড়ানোর’ পালা: প্রধানমন্ত্রী রায়ে জনপ্রত্যাশা পূরণ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রত্যাশা-আকাঙ্ক্ষা ছিল, সেটা পেয়েছি: রামিসার বাবা রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড ঈদুল আজহার সড়কে ৪০২ মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি

জাতীয়

নীলফামারীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

 প্রকাশিত: ২১:৫৯, ৭ জুন ২০২৬

নীলফামারীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলার ডিমলা উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার বিকেলে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুপাইয়া বেগম (৪) ও আশফিকা বানু (৪) আপন চাচাতো বোন।

এলাকাবাসী জানায়, উত্তর সোনাখুলী গ্রামের দুই ভাই রবিয়াল ইসলামের মেয়ে রূপাইয়া এবং আউয়াল ইসলামের  মেয়ে আশফিকা আজ বিকেল সাড়ে তিনটার দিকে বাড়ির পাশে খেলছিল।

একপর্যায়ে তারা পরিবারের সদস্যদের অজান্তে পাশের একটি পুকুরে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে যায়।

তাদেরকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়রা ওই দুই শিশুকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নেয়। পরে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিশ করে ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী জানান, একই পরিবারের দুই ভাইয়ের দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছাড়া পড়েছে।

ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী জানান, এখন পর্যন্ত বিষয়টি আমাদের জানা নেই। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।