রোববার ০৭ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩

ব্রেকিং

হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বিশ্বকাপ ফুটবল: ৭২ কোটিতে মিডিয়া স্বত্ব কেনার প্রস্তাবে সরকারের সায় জেট ফুয়েলের দাম কমল আরেক দফা রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় ২ মন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, মে’তে ৯.৪২% সরকারের ১০০ দিন: সুশাসন ও নিরাপত্তা নিয়ে টিআইবির উদ্বেগ ২,৪০০ কোটি ডলার ছাড় না দিলে শান্তিচুক্তি নয়: যুক্তরাষ্ট্রকে ইরান ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল শুরু হল বাজেট অধিবেশন এবার ‘ঘুরে দাঁড়ানোর’ পালা: প্রধানমন্ত্রী রায়ে জনপ্রত্যাশা পূরণ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রত্যাশা-আকাঙ্ক্ষা ছিল, সেটা পেয়েছি: রামিসার বাবা রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড ঈদুল আজহার সড়কে ৪০২ মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি

স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু

 প্রকাশিত: ১৯:০৮, ৭ জুন ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

একই সময়ে দেশে হাম শনাক্ত হয়েছে আরো ৬৬টি নমুনায়।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়, সারাদেশে ১৫ মার্চ থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৯ জনে।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২২০ জন ঢাকায় মারা গেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৮২ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।

ময়মনসিংহ বিভাগে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। আর খুলনা বিভাগে হামে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, সবশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ২২১ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন। এরমধ্যে ভর্তি হয়েছেন ১ হাজার ১২৯ জন।

গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৪৩১ জন ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ২৩ জন ভর্তি হয়েছেন রংপুরে।

এ নিয়ে দেশে হামের উপসর্গ থাকা রোগীয় সংখ্যা দাঁড়াল ৭৯ হাজার ১২ জনে। আর হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৬৮৬টি নমুনায়।