সোমবার ০৮ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩

ব্রেকিং

সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক ও পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি তামিম হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বিশ্বকাপ ফুটবল: ৭২ কোটিতে মিডিয়া স্বত্ব কেনার প্রস্তাবে সরকারের সায় জেট ফুয়েলের দাম কমল আরেক দফা রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় ২ মন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, মে’তে ৯.৪২% সরকারের ১০০ দিন: সুশাসন ও নিরাপত্তা নিয়ে টিআইবির উদ্বেগ ২,৪০০ কোটি ডলার ছাড় না দিলে শান্তিচুক্তি নয়: যুক্তরাষ্ট্রকে ইরান ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল শুরু হল বাজেট অধিবেশন এবার ‘ঘুরে দাঁড়ানোর’ পালা: প্রধানমন্ত্রী রায়ে জনপ্রত্যাশা পূরণ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রত্যাশা-আকাঙ্ক্ষা ছিল, সেটা পেয়েছি: রামিসার বাবা রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড ঈদুল আজহার সড়কে ৪০২ মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি

আন্তর্জাতিক

বলিভিয়ায় বিক্ষোভ ও সংঘর্ষ, গুলিতে আহত ৪ পুলিশ

 প্রকাশিত: ০৭:০১, ৮ জুন ২০২৬

বলিভিয়ায় বিক্ষোভ ও সংঘর্ষ, গুলিতে আহত ৪ পুলিশ

বলিভিয়ার পূর্বাঞ্চলে শনিবার সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত চার পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। সড়ক অবরোধ তুলে দেওয়ার অভিযানের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সান্তা ক্রুজ থেকে এএফপি জানায়, প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগের দাবিতে গ্রামীণ শ্রমিকরা ওই অবরোধ কর্মসূচি পালন করছিলেন।

মধ্য-ডানপন্থী প্রেসিডেন্ট পাজের পদত্যাগ দাবিতে এক মাস ধরে চলা বিক্ষোভে দেশটির স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। সারা দেশে প্রায় ১০০টি সড়ক অবরোধের কারণে বড় শহরগুলোতে খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।

শনিবার সান্তা ক্রুজ অঞ্চলের সান জুলিয়ান শহরে সড়ক অবরোধ সরাতে অভিযান চালায় পুলিশ। এ সময় দাঙ্গা নিয়ন্ত্রণ পুলিশকে সামরিক যানবাহন সহায়তা দেয় এবং তারা টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

সান্তা ক্রুজ বলিভিয়ার কৃষি উৎপাদনের প্রধান কেন্দ্র। এখান থেকেই দেশটির পশ্চিমাঞ্চলে খাদ্য সরবরাহ করা হয়।

ঘটনাস্থলে থাকা এএফপির এক প্রতিবেদক জানান, পুলিশের অগ্রযাত্রা ঠেকাতে বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করেন এবং টায়ারে আগুন ধরিয়ে দেন।

সান্তা ক্রুজের পুলিশ প্রধান কর্নেল ডেভিড গোমেজ স্থানীয় গণমাধ্যমকে জানান, সংঘর্ষে মোট ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে চারজন গুলিবিদ্ধ হন। পরে নিরাপত্তা বাহিনী পিছু হটে।

ওমবাডসম্যানের কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ সংঘর্ষে অন্তত ১৪ জন বেসামরিক নাগরিকও আহত হয়েছেন।

একপর্যায়ে সড়কটি আংশিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হলেও পরে বিক্ষোভকারীরা আবার সেখানে অবরোধ গড়ে তোলেন।

যুক্তরাষ্ট্র-সমর্থিত ও ব্যবসাবান্ধব হিসেবে পরিচিত পাজ গত নভেম্বরে দায়িত্ব নেন। তিনি কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তার অজনপ্রিয় অর্থনৈতিক সংস্কার কর্মসূচি এবং সামাজিক দাবির প্রতি পর্যাপ্ত সাড়া দিতে না পারায় জনঅসন্তোষ বেড়েছে।

পাজ বারবার বিক্ষোভকারীদের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন। তবে বুধবার তিনি জরুরি অবস্থা ঘোষণার একটি বিল উত্থাপনের ঘোষণা দেন। বিলটি পাস হলে অবরোধ দমনে সেনা মোতায়েনের অনুমতি মিলবে। বর্তমানে বিলটি কংগ্রেসে আলোচনাধীন রয়েছে।

অবরোধের কারণে লা পাজ, এল আল্টো, কোচাবাম্বা, ওরুরো ও পোটোসি শহরে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ দ্রুত কমে আসছে।

সরকারের অভিযোগ, সাবেক সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট ইভো মোরালেস এই অস্থিরতার পেছনে ভূমিকা রাখছেন। এক কিশোরীর সঙ্গে সম্পর্ক এবং তার মাধ্যমে সন্তান জন্মদানের অভিযোগে দায়ের করা মামলার কারণে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন জোট ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ প্রেসিডেন্ট পাজের প্রতি প্রকাশ্য সমর্থন জানায়। মাদক কার্টেলবিরোধী এ জোটে আর্জেন্টিনা, বলিভিয়া ও চিলিসহ যুক্তরাষ্ট্রপন্থী কয়েকটি দেশের সরকার অংশ নিয়েছে।