শনিবার ০৬ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩

ব্রেকিং

ছাত্রদলের হামলায় ভাঙা মঞ্চে দাঁড়িয়ে নাসীরুদ্দীন বললেন, ‘সন্ত্রাসী শায়েস্তা করতে জানি’ দৌলতদিয়ায় বাসডুবি: বাস চালক, সুপারভাইজার ও সহকারী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের চোখে ‘ফেরারি’ রাউল কাস্ত্রো হাভানার প্রকাশ্য অনুষ্ঠানে পুশ-ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ, আলো নিভিয়ে সরিয়ে নিলো ৩৩ জনকে হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু ঢাকায় আর থাকতে ইচ্ছা করে না, বুড়িগঙ্গার কাছে যাওয়া যায় না: মির্জা ফখরুল তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্ত ‎ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রোববার ভারতের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা বুমেরাং হবে: পুতিন সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, আরও ৮টি প্রতিহত দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি চাই: রামিসার বাবা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৮ কি‌লো‌মিটার যানজট ফটিকছড়িতে ছাত্রলীগের সভা-মিছিল, মামলায় শতাধিক আসামি, গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্র ও ইরানের ফের পাল্টাপাল্টি হামলা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

সামরিক বিমানে করে অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

 আপডেট: ০৮:০৯, ২৫ জানুয়ারি ২০২৫

সামরিক বিমানে করে অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আদেশ মেনে সেনাবাহিনী সি-১৭ বিমানে করে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করেছে।

হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক্সে এক পোস্টে বলেছেন, “অভিবাসীদের ফেরত পাঠানোর ফ্লাইট শুরু হয়েছে।”

এক মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, শুক্রবার দুটো সামরিক বিমানের একেকটিতে ৮০ জন করে অভিবাসীকে নিয়ে যাওয়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে গুয়াতেমালায়।

অভিবাসী ফেরানোর কর্মসূচির পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দক্ষিণের সীমান্তে আরও সেনা পাঠানোর প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে থাকবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এলিট ৮২ এয়ারবোর্ন ডিভিশনের সেনারাও।

মেক্সিকো থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে ডনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন এ সপ্তাহের শুরুর দিকে দুই দেশের সীমান্তে অতিরিক্ত ১৫ হাজার সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছিল।

মার্কিন কর্মকর্তারা বলছেন, দ্বিতীয় দফায় আরও বেশ কিছু সেনা আগামী সপ্তাহেই মেক্সিকো সীমান্তে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। এই দফার সেনাদের মধ্যেই থাকবে ৮২ এয়ারবোর্ন ডিভিশনের সেনারা।

দ্বিতীয় দফার এই সেনাদের সংখ্যা কয়েক হাজার হতে পারে। তবে সেটি ঠিক কত তা এখনও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ডনাল্ড ট্রাম্প গত ২০ জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরই পেন্টাগনকে দক্ষিণ সীমান্তের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য যতজন প্রয়োজন তত সংখ্যক সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন।