শুক্রবার ০৬ মার্চ ২০২৬, ফাল্গুন ২২ ১৪৩২, ১৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

আন্তর্জাতিক

হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে `জয়` ঘোষণা করেছে

 প্রকাশিত: ১৬:৪১, ২৮ নভেম্বর ২০২৪

হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে `জয়` ঘোষণা করেছে

লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সংগঠনটি  প্রথম বিবৃতিতে বলেছে, তারা ইসরাইলের বিরুদ্ধে "বিজয়" অর্জন করেছে এবং তার যোদ্ধারা প্রস্তুত রয়েছে। বৈরুত থেকে এএফপি এখবর জানায়। 

ইরান সমর্থিত গোষ্ঠীর বিবৃতিতে বলা হয়েছে, ন্যায়নিষ্ঠতার কারণে সর্বশক্তিমান আল্লাহ’র কাছ থেকে আমাদের বিজয় এসেছে। 

সরাসরি যুদ্ধবিরতির শর্তাবলীর উল্লেখ না করে বিবৃতিতে আরো বলা হয়, হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলি শত্রুর উচ্চাকাঙ্ক্ষা এবং তার আক্রমণের মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে। 

ইসরাইল ২৩ সেপ্টেম্বর লেবাননে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি লক্ষ্য করে বোমা হামলা চালায় এবং পরে গাজা যুদ্ধের জন্য ইরান-সমর্থিত গোষ্ঠীর দ্বারা আন্তঃসীমান্ত গুলি বিনিময়ের এক বছরেরও বেশি সময় পরে স্থল সেনা পাঠানো হয়।

দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যাসহ সংঘর্ষের সময় ইসরাইল হিজবুল্লাহকে প্রচণ্ড আঘাত করে।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে যে ইসরাইলি বাহিনী তাদের "কোনও শহর দখল ও স্থাপন করার প্রচেষ্টা", হিজবুল্লাহর আন্তঃসীমান্ত আক্রমণ ঠেকাতে বা "শত্রুদের আশা অনুযায়ী একটি সামরিক ও নিরাপত্তা বাফার জোন প্রতিষ্ঠা করতে" ব্যর্থ হয়েছে।

এতে বলা হয়, হিজবুল্লাহ যোদ্ধারা "আগ্রাসনের শেষ দিন পর্যন্ত" ইসরাইলকে লক্ষ্যবস্তু করে।

যুদ্ধবিরতি চুক্তির আওতায় হিজবুল্লাহকে ইসরাইল সংলগ্ন সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) দূরে লিটানি নদীর উত্তরে ফিরে যেতে এবং দক্ষিণ লেবাননে এর সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে।