মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

আন্তর্জাতিক

ট্রাম্প মনোনীত ব্যক্তিদের ওপর হামলা হচ্ছে: এফবিআই

 প্রকাশিত: ১১:৫৪, ২৮ নভেম্বর ২০২৪

ট্রাম্প মনোনীত ব্যক্তিদের ওপর হামলা হচ্ছে: এফবিআই

নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নবাগত প্রশাসনের মনোনীত ব্যক্তিদের টার্গেট করে বোমা হামলাসহ বিভিন্ন ধরনের হুমকি দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই গতকাল বুধবার একথা জানিয়েছে। হুমকি পাওয়া এমনই একজন জানিয়েছেন,তাকে ফিলিস্তিন পন্থী একব্যক্তি পাইপ বোমার হুমকি দিয়েছে।

ট্রাম্পের মনোনীত জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত এবং পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধানসহ এরআগে এটর্নি জেনারেল পদের জন্য মনোনীত ব্যক্তিরাও অভিযোগ করেছেন, তাদেরকেও বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে। 

এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘সংস্থাটি আসন্ন প্রশাসনের মনোনীত এবং নিয়োগ প্রাপ্তদের টার্গেট করে অসংখ্য বোমা হামলার হুমকি সম্পর্কে জানতে পেরেছে এবং নিয়োগপ্রাপ্তদের গতিবিধির ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সহযোগিতায় কড়া নজর রাখছে।’ 

ফক্স নিউজের এক রিপোর্টে আজ একথা বলা হয়েছে।

সোয়াটিং চর্চার মাধ্যমে মিথ্যা অজুহাতে পুলিশকে জরুরি ভিত্তিতে কারো বাড়িতে ডাকা হয়। এধরনের প্রতারণামূলক টেলিফোন করা যুক্তরাষ্ট্রে সাধারণ এবং সাম্প্রতিক বছরগুলোতে সিনিয়র রাজনৈতিক ব্যক্তিদেরও টার্গেট করা হচ্ছে। 

ট্রাম্প প্রশাসনের এক মুখপাত্র লেভিট ক্যারোলিন বলেছেন, বেশ কয়েকজন মনোনীত এবং নিয়োগপ্রাপ্ত ব্যক্তি ‘তাদের জীবন এবং তাদের পরিবারের সদস্যরা সহিংস হামলার টার্গেটে পরিণত হয়েছে।’

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে হুমকির বিষয়ে ‘ব্রিফ করা হয়েছে।’

হোয়াইট হাউসের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘হোয়াইট হাউস ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রেসিডেন্টের টিমের সাথে যোগাযোগ এবং পরিস্থিতি নিবিডভাবে পর্যবেক্ষণ করছে।’