বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৭ ১৪৩২, ০২ রমজান ১৪৪৭

ব্রেকিং

সচিবালয়েই অফিস করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন সালেহ শিবলী ইরানে নতুন কোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্কতা জানালেন ল্যাভরভ ক্যালিফোর্নিয়ায় তুষারধসের পর ৮ স্কিয়ারের লাশের সন্ধান

আন্তর্জাতিক

নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো ইসরায়েলির বিক্ষোভ

 প্রকাশিত: ১৯:১৭, ১৮ জুন ২০২৪

নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো ইসরায়েলির বিক্ষোভ

হাজার হাজার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।

গাজা যুদ্ধ এবং ফিলিস্তিনী সংগঠন হামাসের কাছে আটক জিম্মি মুক্তি নিয়ে আলোচনায় ব্যর্থতার কারণে সোমবার তারা এই বিক্ষোভ করে।

হামাসের বিরুদ্ধে ইসরায়েল যেভাবে যুদ্ধ পরিচালনা করছে তার বিরুদ্ধে বিক্ষোভকারীরা রাস্তায় নামছে। হাজার হাজার ইসরায়েলি সপ্তাহান্তে তেলআবিবে বিক্ষোভ করে আসছে। কিন্তু এবারে তারা ইসরায়েলি পার্লামেন্ট এবং নেতানিয়াহুর বাসস্থানের সামনে বিক্ষোভ প্রদর্শনের জন্যে জেরুজালেম যায়। সেখানে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়।

বিক্ষোভকারীরা ড্রাম, ভেুঁপু ও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামে  এবং নতুন করে নির্বাচন দেয়ার দাবি জানায়। বৃদ্ধ, তরুণদের অংশগ্রহণে বিক্ষোভ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় যেন গাজা থেকে জিম্মিদের মুক্ত করে আনা যায়।

জেরুজালেমে কেউ কেউ বলেছেন, গাজা যুদ্ধ শেষ করার সময় এসেছে।
একজন বিক্ষোভকারী অবসরপ্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ার মোশে সেন্ডারোভিচ (৭৩) বলেছেন, নেতানিয়াহুর প্রতিটি কাজই ইসরায়েলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ৭ অক্টোবরের ঘটনার জন্যে তিনিই দায়ী।

এদিকে ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সহিংসতার সাথে জড়িত নয়জনকে আটক করা হয়েছে। কারণ, সংঘর্ষ চলাকালে নয় পুলিশ আহত হয়েছে।