শনিবার ২১ মার্চ ২০২৬, চৈত্র ৭ ১৪৩২, ০২ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

আন্তর্জাতিক

হামাস গাজায় আরও ৫ ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করল

 প্রকাশিত: ১৮:৫৫, ৯ নভেম্বর ২০২৩

হামাস গাজায় আরও ৫ ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করল

ছবি সংগৃহীত

উত্তর গাজার 'আত্তাউয়াম' এলাকায় তাদের স্নাইপারের গুলিতে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে, বিষয়টি জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড

এছাড়াগাজার বিভিন্ন স্থানে ধ্বংস করা হয়েছে আরও পাঁচটি ইসরাইলি ট্যাঙ্ক । গত ৩৩ দিন ধরে গাজায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে গাজায় ইসরাইলের স্থল অভিযান চলছে গত ১৩ দিন ধরে। স্থল অভিযান চালাতে গিয়ে ব্যাপক মার খাচ্ছে দখলদার বাহিনী।

বুধবার সকালে হামাসের সামরিক শাখা জানিয়েছিল, তারা ২৪ ঘণ্টায় আশ-শাতি শরণার্থী শিবিরের কাছাকাছি এলাকায় এবং বেইত হানুনে ইসরাইলের ১৫টি সামরিক গাড়ি ধ্বংস করতে সক্ষম হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে বহু রকেট দিয়ে আঘাত হানা হয়েছে ইসরাইলের স্থল বাহিনীর গাড়ি বহরে ।
এদিকে, হামাসের আল কাস্সাম ব্রিগেড আজও ইসরাইলের তেল আবিবে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার যেসব ট্যাঙ্ক ও সামরিক যান ধ্বংস করা হয়েছে সেগুলো ধ্বংসেও 'ইয়াসিন-১০৫' রকেট ব্যবহার করা হয়েছে।

Online_News_Portal_24