সোমবার ২৯ জুন ২০২৬, আষাঢ় ১৫ ১৪৩৩

ব্রেকিং

একদিনেই ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ নতুন মুদ্রানীতি মঙ্গলবার করমুক্ত আয়সীমা বাড়িয়ে করা হল ৪ লাখ টাকা ব্যাংক রেজল্যুশন আইনের ‘বিতর্কিত’ ধারা বাতিল সকল আয় ব্যাংকে ট্রান্সফারের শর্তে কোম্পানির করহার কমল দেশ পুনর্গঠনে ‘ঘুরে দাঁড়ানোর’ বিকল্প নেই: সংসদে প্রধানমন্ত্রী করমুক্ত আয়সীমা বাড়ানোর, ‘কালো টাকা সাদা করার’ সুযোগ বন্ধের প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতি ‘উন্নতির’ তথ্য সংসদে দিলেন মন্ত্রী দীপু মনি হাসপাতাল থেকে আবার কারাগারে ৩ মামলায় কণ্ঠশিল্পী মমতাজের জামিন, মুক্তি মিলছে না এখনই দেশে সন্দেহজনক হামরোগী লাখ ছাড়ালো বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলব, এটাই মানুষ চায়: প্রধানমন্ত্রী নতুন বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী বিপৎসীমা অতিক্রমের ১২ ঘণ্টা পর কমছে তিস্তার পানি, কাটেনি বন্যার শঙ্কা বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দের কথা জানালেন ফখরুল

আন্তর্জাতিক

গাজায় ৮৯ জন ইউএনআরডব্লিউএ’র কর্মী নিহত

 প্রকাশিত: ১৮:১৬, ৮ নভেম্বর ২০২৩

গাজায় ৮৯ জন ইউএনআরডব্লিউএ’র কর্মী নিহত

গত ৭ অক্টোবরের পর থেকে গাজা উপত্যকায় জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ’র অন্তত ৮৯ জন কর্মী নিহত হয়েছে। সংস্থাটি এ কথা জানিয়েছে।

জাতিসংঘ মিশনটি এক্স সোশ্যাল নেটওয়ার্কে বলেছে, ‘এক মাসে গাজা উপত্যকায় ৮৯ ইউএনআরডব্লিউএ’র সহকর্মী নিহত হয়েছে এবং কমপক্ষে ২৬ জন আহত হয়েছে।’ ‘আমাদের ব্যাপকহারে সহকর্মীদের হারিয়েছি। এদেরকে ভুলে যাবো না।’

৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলে হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় ব্যাপক বিমান ও কামানের গোলা নিক্ষেপ অব্যাহত রাখে।

হামাস তাদের হামলাকে জেরুজালেমের টেম্পল মাউন্টে আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে বিবেচনা করে।

প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে এবং ভয়াবহ স্থল অভিযান শুরু করে।