মঙ্গলবার ৩০ জুন ২০২৬, আষাঢ় ১৭ ১৪৩৩

ব্রেকিং

একদিনেই ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ নতুন মুদ্রানীতি মঙ্গলবার করমুক্ত আয়সীমা বাড়িয়ে করা হল ৪ লাখ টাকা ব্যাংক রেজল্যুশন আইনের ‘বিতর্কিত’ ধারা বাতিল সকল আয় ব্যাংকে ট্রান্সফারের শর্তে কোম্পানির করহার কমল দেশ পুনর্গঠনে ‘ঘুরে দাঁড়ানোর’ বিকল্প নেই: সংসদে প্রধানমন্ত্রী করমুক্ত আয়সীমা বাড়ানোর, ‘কালো টাকা সাদা করার’ সুযোগ বন্ধের প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতি ‘উন্নতির’ তথ্য সংসদে দিলেন মন্ত্রী দীপু মনি হাসপাতাল থেকে আবার কারাগারে ৩ মামলায় কণ্ঠশিল্পী মমতাজের জামিন, মুক্তি মিলছে না এখনই দেশে সন্দেহজনক হামরোগী লাখ ছাড়ালো বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলব, এটাই মানুষ চায়: প্রধানমন্ত্রী নতুন বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী বিপৎসীমা অতিক্রমের ১২ ঘণ্টা পর কমছে তিস্তার পানি, কাটেনি বন্যার শঙ্কা বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দের কথা জানালেন ফখরুল

আন্তর্জাতিক

কারবাখে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে বলল রাশিয়া ও জাতিসংঘ প্রধান

 প্রকাশিত: ১২:৪২, ২০ সেপ্টেম্বর ২০২৩

কারবাখে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে বলল রাশিয়া ও জাতিসংঘ প্রধান

রাশিয়া বুধবার আজারবাইজানের বিচ্ছিন্ন আর্মেনীয় সংখ্যাগরিষ্ঠ নাগোর্নো-কারাবাখ অঞ্চলে যুদ্ধ ও রক্তপাত বন্ধ করার আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।

মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘নাগোর্নো-কারাবাখ অঞ্চলে সশস্ত্র সংঘর্ষ ক্রমেই বেড়ে চলায় আমরা বিবদমান পক্ষগুলোকে অবিরম্বে রক্তপাত ও বৈরিতা বন্ধ করার এবং বেসামরিক হতাহতের ঘটনা এড়ানোর আহ্বান জানাচ্ছি।’

আজারবাইজানের কারাবাখ ‘অবিলম্বে যুদ্ধ বন্ধের’ আহ্বান জাতিসংঘ প্রধানের

এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বুধবার নাগোর্নো-কারাবাখ ‘অবিলম্বে যুদ্ধ বন্ধ’ করার আহ্বান জানিয়েছেন। সেখানে আজারবাইজান বাহিনী বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। খবর এএফপি’র।

গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, ‘মহাসচিব এ যুদ্ধ অবিলম্বে বন্ধ করার ও উত্তেজনা হ্রাসের পাশাপাশি ২০২০ সালের যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক মানবিক আইনের নীতিমালা কঠোরভাবে পালনের জোরালো আহ্বান জানিয়েছেন।’