সোমবার ১৫ জুন ২০২৬, আষাঢ় ১ ১৪৩৩

ব্রেকিং

এমন ঘটনা প্রত্যাশা করি না: দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানো প্রসঙ্গে শামা ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি ধর্ষণের ক্ষেত্রে ছোট-বড় বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব: শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ষোলোর কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ অর্থনীতির পুনর্গঠন অন্যতম অগ্রাধিকার: সংসদে মন্ত্রী বাকলিয়ার শিশু ‘ধর্ষণ’: আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার আবু সাঈদ হত্যা: পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে, ‘প্রয়োজনে আপিল’ বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে দুর্নীতির সব নথি গোছাচ্ছে দুদক প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা: ভারতীয় দূতকে তলব দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনকও বটে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: খোঁজ নিচ্ছে ঢাকা কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় রায় ২৮ জুন নারিতা রুটে বিমান ফিরছে আগামী মাসে ফের বাড়লো সোনা-রুপার দাম ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি মানতে ইসরায়েল বাধ্য নয়: বেন-গভির

আন্তর্জাতিক

বায়ুদূষণে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, ঢাকা তৃতীয়

 প্রকাশিত: ১২:২৬, ১৬ মার্চ ২০২৩

বায়ুদূষণে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, ঢাকা তৃতীয়

বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের জানিয়েছে, ভারতের বাতাসের মানে বেশ অবনতি হয়েছে। আইকিউ এয়ারের সূচকের প্রথম দিকে আছে দেশটির দিল্লি ও মুম্বাই।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে আইকিউ এয়ারের তালিকায় ২৫১ স্কোর নিয়ে শীর্ষে ছিল দিল্লি। ১৯০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাহোর। আর তালিকায় তৃতীয় অবস্থান রয়েছে ভারতের আরেক শহর মুম্বাই। শহরটির স্কোর ১৭৩।

তালিকায় দেখা গেছে, চতুর্থ স্থানে রয়েছে নেপাল। আর ১৬৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ঢাকা।

এরপরে যথাক্রমে রয়েছে, ভারতের কলকাতা, চীনের উহান, থাইল্যান্ডের চিয়াংমাই, পাকিস্তানের করাচি, মিয়ানমারের ইয়াঙ্গুন।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই নেই কোনো শহর।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।