শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬% ভোট পড়েছে ৫৯% আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল ঢাকার ১৩টি আসন বিএনপির, ৭টি জামায়াত জোটের এনসিপির ঝুলিতে ৬ আসন ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র খুলনার ৬টি আসনে চারটিতে বিএনপি, দুটিতে জামায়াত জয়ী জামায়াত নেতা সাঈদীর ছোট ছেলে জয়ী, হেরেছেন বড়জন ঢাকা-৮: জিতলেন আব্বাস, পাটওয়ারীর হার ৪৯৮০ ভোটে নওগাঁর ছয় আসনের পাঁচটিতে জয় বিএনপির গোপালগঞ্জের তিন আসনই এখন বিএনপির ঢাকা-১৫: জামায়াত আমিরের জয় ২২ হাজার ভোটে বগুড়া-৬ আসনে তারেক রহমান বড় ব্যবধানে জয়ী ঢাকা- ১৭: ৪৩৯৯ ভোটে জিতলেন তারেক রহমান

স্বাস্থ্য

কিশোরগঞ্জে আরো নতুন করে ৮১ জনের করোনা শনাক্ত

 প্রকাশিত: ০৮:০৯, ২৮ জুন ২০২১

কিশোরগঞ্জে আরো নতুন করে ৮১ জনের করোনা শনাক্ত

 কিশোরগঞ্জে গত ১ দিনে (রবিবার ৯টা পর্যন্ত) ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৭০২ জন। নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৭৫ জন, কুলিয়ারচরে ৪ জন ও বাজিতপুরে ২ জন।

গত রবিবার রাতে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
গত ২৪, ২৬ ও ২৭ জুন (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব হতে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ২৬ জুন বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১০২ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়। তবে কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৩ জন, কুলিয়াচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০ জন ও ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জনসহ মোট ৮৯ জনের রেপিড এন্টিজেন টেস্টে কারও করোনা শনাক্ত হয়নি।

আবার এদিকে, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন ৮ জন। সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৮ জন। এ পর্যন্ত জেলায় মোট ৫ হাজার ১১ জন সুস্থ হয়েছেন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট ৮৭ জন।

বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬০৪ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪৪৫ জন, হোসেনপুরে ৬ জন, করিমগঞ্জে ১৬ জন, তাড়াইলে ১০ জন, পাকুন্দিয়ায় ২৫ জন, কটিয়াদীতে ৩৪ জন, কুলিয়ারচরে ২১ জন, ভৈরবে ২৭ জন, নিকলীতে ৩ জন, বাজিতপুরে ১২ জন ও ইটনায় ৫ জন।

অনলাইন নিউজ পোর্টাল