মঙ্গলবার ০৯ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

ব্রেকিং

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় ৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার, বিশ্বকাপ দেখাবে বড় পর্দায় হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: সংসদে তথ্য ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ দিল জামায়াত বিল্লাল হত্যা: ছুরিকাঘাতকারী রিয়াজুল গ্রেপ্তার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রামিসা ধর্ষণ-হত্যা: নথি গেল উচ্চ আদালতে ৩৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প একনেক সভায় অনুমোদন পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যা: আসামির বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু স্কুল ফিডিংয়ে পচা খাবার, মাদারীপুরে গ্রেপ্তার ২ এক বছরে রাশিয়ায় এক লাখ জনশক্তি রপ্তানির আলোচনা আ.লীগের নেতাকর্মীসহ যে কেউ স্থানীয় নির্বাচন করতে পারবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

 প্রকাশিত: ১৯:৫০, ৯ জুন ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট প্রাণ গেল ৬৩১ জনের।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, এদিন সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশু মারা গেছে।

এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯২ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৩৯ জন।

বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছিলেন ৯৮০ জন। এ নিয়ে সম্ভাব্য হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জনের হাম শনাক্ত হয়েছে। তাতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৩৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬৬ হাজার ১৭০ জন; চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৬২ হাজার ২৯২ জন।