বুধবার ১০ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

ব্রেকিং

বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ছয় শিশুর মৃত্যু: আদ-দ্বীন কর্তৃপক্ষের জবাব ‘সন্তোষজনক নয়’, বললেন স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো আট শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৪ আসছে বছরেই চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন বিষয় ‘শিল্প ও সংস্কৃতি’ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বন্দুকধারীদের গুলিতে নিহত ১২ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্বশান্তির উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে আক্রমণ ইরানের তালাক ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে, নাসির-তামিমা খালাস নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ হামের উপসর্গ: ওসমানী মেডিকেলে ৫ মাসের শিশুর মৃত্যু হাম: ইউনিসেফ থেকে টিকা কিনছে সরকার

লাইফস্টাইল

দই বিফ রান্নার সহজ রেসিপি

 প্রকাশিত: ১৬:৫৯, ১০ জুন ২০২৬

দই বিফ রান্নার সহজ রেসিপি

গরুর মাংসের যেকোনো পদই সুস্বাদু। উৎসবের আয়োজনেও এর নানা পদ রাখা হয়। গরুর মাংস ভুনা, আলু দিয়ে গরুর মাংস এ ধরনের রান্না তো বাড়িতে সব সময়েই হয়, আপনি কি কখনো দই বিফ রান্না করেছেন? 

সুস্বাদু এই পদ খাওয়া যায় ভাত, রুটি, পরোটা, খিচুড়ি কিংবা পোলাওয়ের সঙ্গে। চলুন জেনে নেওয়া যাক দই বিফ রান্নার সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

হাড় ছাড়া গরুর মাংস- আধা কেজি

ফেটানো টক দই- আধা কাপ

তেল- পরিমাণমতো

আদা-রসুন বাটা- ১ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

পেঁয়াজ- ২টি

মাংসের মসলা- ২ চা চামচ

দারুচিনি ও এলাচি- কয়েকটি

কাজুবাদাম ও কাঠবাদাম- ৭-৮টি।

যেভাবে তৈরি করবেন

মাংসের সঙ্গে মেরিনেশনের সব মসলা ও অর্ধেক টক দই মিশিয়ে আধা ঘণ্টা মেরিনেট করে রাখুন। পেঁয়াজ ভেজে তার সঙ্গে আদা, রসুন এবং দুই ধরনের বাদাম সামান্য পানি দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন। রান্নার হাঁড়িতে তেল গরম করে ফোড়নের মসলাগুলো দিয়ে মেরিনেট করা মাংস ৫-৮ মিনিট কষিয়ে নিন। এরপর বাদাম ও পেঁয়াজের পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। 

দেড় কাপ গরম পানি দিয়ে দিন। মাঝারি আঁচে মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করুন। মাংস নরম হয়ে তেল ভেসে উঠলে বাকি টক দইটুকু মিশিয়ে আরও ২-৩ মিনিট অল্প আঁচে দমে রেখে নামিয়ে নিন। এরপর নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু দই বিফ।