রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

স্বাস্থ্য

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ১,২৫২ জনের মৃত্যু

 প্রকাশিত: ১১:৪৪, ৬ জুলাই ২০২২

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ১,২৫২ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ১ হাজার ২৫২ জন মারা গেছেন। এই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৭ লাখ ৮০ হাজার ১১৫ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৬ লাখ ৫০ হাজার ১৪৯ জন।

এর ফলে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৩ লাখ ৬৪ হাজার ৩৯২ জনে। করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত এই ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫৫ কোটি ৬৩ লাখ ৯ হাজার ৮৯৯ জন। আর করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫৩ কোটি ৬ লাখ ৭৩ হাজার ৭৯৯ জন।

আজ বুধবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য নেওয়া হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ফ্রান্সে। সংখ্যাটি ২ লাখ ৬ হাজার ৫৫৪ জন। এ সময়ে দেশটিতে মারা গেছেন ৭৫ জন। দেশটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮০১ জনে। 

করোনায় দৈনিক মৃত্যুতে ব্রাজিল শীর্ষে রয়েছে। বিশ্বে মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে তারা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩৯৩ জন মারা গেছেন। সেদেশে নতুন করে ৭৪ হাজার ৫২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মারা গেলেন ৬ লাখ ৭২ হাজার ৪৯৪ জন।