রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

স্বাস্থ্য

এক মাস পর করোনায় একজনের মৃত্যু

 প্রকাশিত: ১৮:০৪, ২১ মে ২০২২

এক মাস পর করোনায় একজনের মৃত্যু

টানা এক মাস করোনাভাইরাসে মৃত্যুহীন ছিল বাংলাদেশ। ৩০ দিন পর আবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হলো দেশে। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ একজন মারা গেছেন। আরো ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর আজ শনিবার তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। তারা জানায়, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল অব্দি ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬ জনকে করোনায় আক্রান্ত পাওয়া যায়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়ায় শূন্য দশমিক ৪১ শতাংশ।

এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫৩ হাজার ২০৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর শেষ করোনায় মৃত্যুর খবর দিয়েছিল গত এপ্রিল। সেদিন মারা গিয়েছিলেন একজন। গত ২৪ ঘণ্টাতেও মারা গেলেন একজন। এ নিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন মোট ২৯ হাজার ১২৮ জন। 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিগত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭২ জন। তাতে করে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭৪৭ জন।