শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৫ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

ফিচার

মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির লাখ টাকার ব্যাগ চুরি

 প্রকাশিত: ০৯:৩৭, ৭ সেপ্টেম্বর ২০২২

মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির লাখ টাকার ব্যাগ চুরি

কুড়িগ্রাম সদর উপজেলায় জামে মসজিদে নামাজরত অবস্থায় মো. বেলাল মুন্সি নামে এক বৃদ্ধের লাখ টাকা চুরি হয়ে গেছে।

গত মঙ্গলবার দুপুরে জোহরের নামাজ আদায়ের সময় সদরের যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধ ওই ইউনিয়নের খেওয়ার চরের বাসিন্দা বলে জানা গেছে।

বৃদ্ধ বেলাল মুন্সি বলেন, নামাজ পড়ার সময় আমার ১ লাখ টাকার ব্যাগ সামনে রাখি। নামাজরত অবস্থায় কে বা কারা আমার ব্যাগটি নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করছি। ব্যাগ পাই নি। অবশেষে বাড়ি চলে আসি।

সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি মো. আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মসজিদে নামাজরত অবস্থায় টাকা চুরির বিষয়টি খুবই দুঃখজনক। ওই বৃদ্ধের টাকা উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।

এদিকে ,সদর থানার এসআই জয়নুল আবেদীন বলেন, এখন পর্যন্ত এ রকম কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।