সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

শিক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষা: আবেদনের সময় বাড়ল দুই দিন

 প্রকাশিত: ১৯:১৫, ২১ নভেম্বর ২০২৪

ঢাবির ভর্তি পরীক্ষা: আবেদনের সময় বাড়ল দুই দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদনের সময় দুই দিন বাড়ানো হয়েছে।

কারিগরি ‘বিঘ্ন ঘটায়’ ভর্তির আবেদন প্রক্রিয়া এর মধ্যে একদিন বন্ধ থাকায়, আগামী বুধবার পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটি।

বৃহস্পতিবার অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৪ নভেম্বর থেকে অনলাইন ভর্তি আবেদন শুরু হয়; যা ২৫ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল। সময় বাড়ানোর ফলে আবেদনের সুযোগ থাকছে ২৭ নভেম্বর পর্যন্ত।

মোস্তাফিজুর রহমান বলেন, "ঝুঁকি অনুভব করাতে আমরা ভর্তির আবেদনের সিস্টেমটি অফ করে রেখে কাজ করি। সিস্টেম পুরোপুরি সিকিউরড হওয়ায় আবারও শিক্ষার্থীরা আবেদন করতে পারছে।

“শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে আমরা ভর্তির আবেদন দুইদিন বাড়িয়েছি। শিক্ষার্থীরা ২৭ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবে।"

এখন পর্যন্ত ২ লাখ ৫৬ হাজার ৪৯৬টি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

এর আগেও কোভিড মহামারীর বছর ২০২০ সালেও এ ধরনের ক্রুটি দেখা দিয়েছিল।