বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

শিক্ষা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি মনসুরুল আলম

 প্রকাশিত: ২৩:৩৫, ১৯ অক্টোবর ২০২০

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি মনসুরুল আলম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার তাকে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদে পদোন্নতি দেয়ার পর এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা গ্রেড-১ কর্মকর্তা মো. ফসিউল্লাহ গত ১৪ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। ফলে অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ এতদিন মহাপরিচালকের সার্বিক দায়িত্ব পালন করছিলেন।

আলমগীর মুহাম্মদ মনসুরুল বিসিএস ১৯৮৬ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলায়।

অনলাইন নিউজ পোর্টাল