মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

শিক্ষা

সাত কলেজের প্রথম বর্ষের ফরম পূরণের সময় ফের বৃদ্ধি

 প্রকাশিত: ১৫:২১, ২০ নভেম্বর ২০২২

সাত কলেজের প্রথম বর্ষের ফরম পূরণের সময় ফের বৃদ্ধি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১ সনের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে।

বৃদ্ধিকৃত সময় অনুযায়ী ফরম পূরণ শেষ হবে আগামী ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ১১টা ৫৯ মিনিটে।

আজ রোববার (২০ নভেম্বর) অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত সাত কলেজের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রথম বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহনেচ্ছু পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আগামী ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীরা উক্ত তারিখের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবে। এছাড়াও কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আগামী ২৭ নভেম্বরের (রোববার) মধ্যে ভেরিফাই করতে হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, দুই ধাপে বাড়ানো হয়েছে সাত কলেজের প্রথম বর্ষের ফরম পূরণের সময়। এর আগে সময় বৃদ্ধি করা হয় গত ৮ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত।

ঢাবি অধিভুক্ত সাত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।