সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

শিক্ষা

বন্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড পরীক্ষা স্থগিত 

 প্রকাশিত: ১৬:০২, ১৮ জুন ২০২২

বন্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড পরীক্ষা স্থগিত 

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, কুড়িগ্রামসহ বন্যায় আক্রান্ত। দেশের আরো কয়েক এলাকায় অবস্থা অবনতির দিকে। এই অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ২০২০ সালের বি.এড দুটি বর্ষের দুই সেমিস্টারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘‘২০২০ সালের বি.এড প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার এবং ২০২০ সালের বি.এড দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষা স্থগিত করা হয়েছে।’’

পরবর্তীতে দুই স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

চলমান বন্যার কারণে শুক্রবার এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সিলেট ও সুনামগঞ্জে এখন বন্যা ভয়াবহ আকার নিয়েছে। প্রায় ৪০ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। এই দুই জেলা এখন বিদ্যুৎহীন। বিমানবন্দর ও রেলওয়ে স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। ওদিকে কুড়িগ্রামে প্রায় দুই লাখের মতো মানুষ পানিবন্দি হয়ে আছেন। সময়ের সঙ্গে সঙ্গে নতুন এলাকা প্লাবিত হচ্ছে।