সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ে ছুটি বাড়ছে না

 আপডেট: ১৯:০৪, ৪ এপ্রিল ২০২২

প্রাথমিক বিদ্যালয়ে ছুটি বাড়ছে না

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি আর বাড়ছে না। নানা গুঞ্জন থাকলেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগের সিদ্ধান্তেই আছে। ২০ রমজান পর্যন্ত মানে ২২ এপ্রিল প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস চলবে।  

আজ সোমবার এই বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

মাহবুবুর রহমান বলেন ‘মাধ্যমিক স্তরে রমজানের ছুটি বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে, শুনেছি। কিন্তু, প্রাথমিকে ছুটির বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। তাছাড়া, আমরা অনেক আগে থেকেই বলছি, প্রাথমিকে ২০ রমজান পর্যন্ত ক্লাস চলবে।’

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি অবশ্য এর আগে পুরো রমজানে ছুটি চিয়ে স্মারকলিপি দিয়েছিল। তাতে বলা হয়েছিল ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হলেও এই চৈত্র মাসের প্রচণ্ড গরমে রোজা রেখে ক্লাস নেওয়া খুব কঠিন হবে। নারী শিক্ষকদের জন্য সেহরি ও ইফতার তৈরিতে সমন্বয় করাও কষ্টসাধ্য বলে উল্লেখ করা হয়েছিল। 

ওই স্মারকলিপিতে আরো কিছু কারণ উল্লেখ করা হয়েছিল। কিন্তু ওসব কোনো আলোচনাতেই এলো না।