রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ২ ১৪৩২, ২৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব: তারেক রহমান কোনো অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: তারেক রহমান ‘প্রধান বিচারপতিও’ নতুন এমপিদের শপথ পড়াতে পারবেন: মন্ত্রিপরিষদ সচিব তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি: ডব্লিউআইওএন তারেকের সঙ্গে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিতরা দুটি শপথ নেবেন: আলী রীয়াজ শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই: প্রেস সচিব চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণ: এক কিলোমিটার দূরেও শোনা গেছে শব্দ কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাচন সংস্কারের হুমকি ট্রাম্পের ‘আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে’: তারেককে অভিনন্দন জানিয়ে ইউনূস গণভোটের ফলের গেজেট প্রকাশ নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে ‘ককটেল বানানোর সময়’ বিস্ফোরণে ২ জন নিহত, আহত ৩

এডিটর`স চয়েস

বিশ্বের দীর্ঘতম পথচারী পারাপার সেতু উদ্বোধন করেছে পর্তুগাল

 প্রকাশিত: ১৫:৫৬, ৪ মে ২০২১

বিশ্বের দীর্ঘতম পথচারী পারাপার সেতু উদ্বোধন করেছে পর্তুগাল

৫১৬ মিটার দীর্ঘ আর ১৭৫ মিটার উঁচু ঝুলন্ত সেতু উদ্বোধন করেছে পর্তুগাল। ‘৫১৬ আরুকা’ নামের এই সেতুটি বিশ্বের দীর্ঘতম পথচারী পারাপার সেতু। উত্তর পর্তুগালের আরুকা শহরের পাইভা নদীর উপর ঝুলন্ত এই সেতু সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে সোমবার থেকে। এর আগে বৃহস্পতিবার সেতুটি স্থানীয়দের জন্য খুলে দেয়া হয়।

সেতুটির স্প্যান ধরে আধা কিলোমিটার (প্রায় ১৭০০ ফুট) পথ তারের মাধ্যমে একটি ধাতব ওয়াকওয়ে বরাবর হেঁটে পাড়ি দিতে হবে। এর নিচ দিয়ে একটি জলপ্রপাত প্রবাহিত হচ্ছে।

আরুকা সেতুটি পর্তুগালের রাজধানী লিসবন থেকে ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) উত্তরে অবস্থিত। গত সপ্তাহে প্রথমবারের মতো এটিতে হাঁটার সুযোগ পেয়ে বেশ রোমাঞ্চিত ছিল স্থানীয় নাগরিকরা।

এই সেতুটি নির্মাণে ২ দশমিত ৩ মিলিয়ন ইউরো (২ দশমিক ৮ মিলিয়ন ডলার) খরচ হয়েছে। ৬ বছরের নিচের কোনো শিশু সেতুতে উঠতে পারবে না। আর অন্যান্যদের ক্ষেত্রেও সঙ্গে গাইড নিতে হবে।

অনলাইন নিউজ পোর্টাল