সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

অর্থনীতি

বগুড়াতে টিসিবির পণ্য বিক্রি শুরু

 প্রকাশিত: ১৫:০৩, ২২ জুন ২০২২

বগুড়াতে টিসিবির পণ্য বিক্রি শুরু

পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশ ব্যাপী ভতুর্কি মূল্যে টিসিবি‘র পণ্য বিক্রির অংশ হিসেবে বগুড়াতেও বুধবার সকাল সাড়ে  ৯ টা থেকে এ কার্যক্রমের উধোধন করা হয়েছে। বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক পৌর এলাকার ৫ নম্বর ওযার্ডে টিসিবি‘র পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন। এ কার্যক্রম চলবে আগামী ২৯ জুন পর্যন্ত। 

জেলার ১২ টি উপজেলায় ও পৌরসভার  ১ লাখ ৬৩ হাজার ২০০ পরিবার এ সুবিধা পাবে।  বগুড়া পৌরসভায় ২৬ হাজার ৩৪৪ পরিবার এ সুবিধার আওতায় আসবে বলে  জানান  বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল। 

টিসিবি ৩টি পণ্য বিক্রি করবে। এর মধ্যে  চিনি ৫৫ টাকা কেজি, মশুর ডাল ৬৫ টাকা কেজি এবং সয়াবিন ১১০ টাকা লিটার দরে বিক্রি করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ, সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল, সদর উপজেলা চেয়ারমান আবু সুফিয়ান সফিক, পৌর মেয়র রেজাউর করিম বাদশা, অতিরিক্ত পুলিশ সুপার শরাফত হোসেন প্রমুখ।