শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

অর্থনীতি

জয়পুরহাটে ৪৩ হাজার ৬৫৬ লিটার সয়াবিন তেল জব্দ

 প্রকাশিত: ১৯:৫০, ১৪ মে ২০২২

জয়পুরহাটে ৪৩ হাজার ৬৫৬ লিটার সয়াবিন তেল জব্দ

জয়পুরহাট জেলা সদরে আজ শনিবার অবৈধভাবে মজুদকৃত ৪৩ হাজার ৬৫৬ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার দুপুরে জেলা শহরের মাড়োয়াড়ি পট্টি ও ধানমন্ডি এলাকায় দু’টি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম।

এসময় জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী উপস্থিত ছিলেন।

ভ্রাম্যামাণ আদালত সূত্র জানা গেছে, অভিযানকালে পদ্মা ট্রেডার্সের তিনটি গোডাউনে মোট ১৫ হাজার ৯৬ লিটার এবং ফারুক ট্রেডার্সের সাতটি গোডাউনে মোট ২৮ হাজার ৫৬০ লিটার সয়াবিন তেলের অবৈধ মজুদ পাওয়া যায়। অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ‘পদ্মা ট্রেডার্স’র মালিক পুরুষোত্তম রংটা’কে ৫০ হাজার টাকা এবং ‘ফারুক ট্রেডার্স’র মালিক ফারুক
সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।