সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৬ ১৪৩২, ২১ শা'বান ১৪৪৭

ব্রেকিং

৪৬তম বিসিএসে চাকরি পাচ্ছেন ১ হাজার ৪৫৭ প্রার্থী টানা তিন মাস মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ১২ তারিখ দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ভোট ঘিরে মোবাইল ব্যাংকিং সীমিত রাখার নির্দেশ বন্দরে ধর্মঘট নিয়ে হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত সরকারের যুক্তরাষ্ট্রে বৈঠকের পর হন্ডুরাসের নতুন নেতার প্রশংসায় ট্রাম্প ঋণখেলাপি-ব্যাংকডাকাতদের নিয়ে দুর্নীতি দমন করবেন, হাস্যকর : জামায়াত আমির বন্দরের অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিতে ৪ ব্যবসায়ী সংগঠনের চিঠি টিআইবির প্রতিবেদন গভীর পর্যালোচনার দাবি রাখে : বলছে সরকার জামায়াতসহ ৩০টি দল কোনো নারীকে প্রার্থিতা দেয়নি: টিআইবি চট্টগ্রাম বন্দর সচল আছে, দাবি চেয়ারম্যানের ফের লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দর ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত

জাতীয়

হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আর নেই

 প্রকাশিত: ১১:৫৪, ১০ জুন ২০২১

হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আর নেই

 হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. ফজলুর রহমান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় হবিগঞ্জ শহরের ইনাতাবাদস্থ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃতকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী,  ৮ পুত্র, এক কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ জোহর নামাজের পর তার প্রথম জানাজা শহরের টাউন মসজিদ (চাঁন মিয়া) অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা গ্রামের বাড়ি আজমিরীগঞ্জ উপজেলা সৌলরী গ্রামে অনুষ্ঠিত হবে। পরে সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হবে।

 মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরী ১৯৫২ সালে ভাষা আন্দোলনের কর্মসূচিগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পরবর্তী সময়ে ১৯৭১ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। শুরুতে তিনি ভারতে ঢাল ক্যাম্পের ট্রেনিং ইনচার্জের দায়িত্ব পালন করেন। পরে ১১ নম্বর সেক্টরের কোম্পানি কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন।

যুদ্ধ শেষে তিনি ১৯৭২ সালে আজমিরীগঞ্জ থানা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠা কমান্ডার নির্বাচিত হন। ৩২ বছর কমান্ডারের দায়িত্ব পালন করেন। এছাড়া ফজলুর রহমান চৌধুরী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছিলেন। তিনি হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, চ্যানেল আই ও বাংলাদেশ প্রতিদিনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের বাবা।

অনলাইন নিউজ পোর্টাল