বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, আষাঢ় ৪ ১৪৩৩

ব্রেকিং

‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলা দলের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী কাঁটাতারের বেড়া বসবে মিয়ানমার সীমান্তে, ভারত সীমান্ত ‘বিবেচনায়’: স্বরাষ্ট্রমন্ত্রী চুক্তি বাস্তবায়ন না হলে ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবন্দর থেকে ‘সাথে সাথেই’ সংসদে এমরান স্পিনে বাংলাদেশকে ধরাশায়ী করে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী সীমান্তে হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাকলিয়ার শিশু ধর্ষণ: আসামি মনির হোসেনের যাবজ্জীবন হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে ‘দলবেঁধে ধর্ষণ’ পাঁচ জেলায় বন্যার শঙ্কা শিশু আয়াত হত্যা: আসামি আবীরের ফাঁসির রায় সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে সিক্ত প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ গোলের চূড়ায় ক্লোসার সঙ্গী এখন মেসি এমবাপে ২ হলান্ড ২ মেসি ৩, বিশ্বকাপের বিশ্ব কাঁপানো দিন

জাতীয়

পাঁচ বছর সরকারে থাকার বিষয়টি জনগণের সিদ্ধান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা

 প্রকাশিত: ১৭:২৭, ১৫ এপ্রিল ২০২৫

পাঁচ বছর সরকারে থাকার বিষয়টি জনগণের সিদ্ধান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি। এ কথা জনগণ বলেছে। আমার তো এটা নিয়ে বলার প্রশ্নই আসে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,  প্রধান উপদেষ্টা তো বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমার তো এটা নিয়ে বলার প্রশ্নই আসে না। চট্টগ্রামে পহেলা বৈশাখের মঞ্চ ভাঙচুরের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, এটি না ঘটলে ভালো হতো, তবে ঘটনার পর তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করার জন্য সতর্ক থাকবে।

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যার দায়ে ছোট নেতাকর্মীদের আটক করা হচ্ছে, এই অভিযোগের জবাবে তিনি বলেন, রাঘব-বোয়ালদের কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, তবে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর জালে আসতে হবে। জালে আসার আগ পর্যন্ত তো তাকে আমি ধরতে পারছি না। আমাদের জালে যে আসতেছে ওইটাকে কিন্তু ধরতেছি। তবে কেউ যদি জালে আসার পর যদি আমি ছেড়ে দিছি, তাহলে আমাকে বলতে পারেন।

কোর কমিটির বৈঠক সম্পর্কে তিনি জানান, এবারের চৈত্র সংক্রান্তি ও নববর্ষ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান, যারা এই উৎসব নিরাপদভাবে উদযাপন করতে সহায়তা করেছেন।