বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৭ ১৪৩২, ০২ রমজান ১৪৪৭

ব্রেকিং

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের চিঠি হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি দল সংস্কারের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ বিদ্রোহের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের যাবজ্জীবন সচিবালয়েই অফিস করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ইরানে নতুন কোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্কতা জানালেন ল্যাভরভ

জাতীয়

৬ মেডিকেল কলেজের নাম পরিবর্তন, বঙ্গবন্ধু-হাসিনার নাম বাদ

 প্রকাশিত: ১৮:১৩, ৩১ অক্টোবর ২০২৪

৬ মেডিকেল কলেজের নাম পরিবর্তন, বঙ্গবন্ধু-হাসিনার নাম বাদ

 দেশের বিভিন্ন জেলার ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে  ‘মানিকগঞ্জ মেডিকেল কলেজ’ করা হয়েছে। নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের বদলে করা হয়েছে ‘নোয়াখালী মেডিকেল কলেজ’। জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের নাম, ‘জামালপুর মেডিকেল কলেজ’ করা হয়েছে। টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজের নামকরণ করা হয়েছে  ‘টাঙ্গাইল মেডিকেল কলেজ’। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের বর্তমান নাম, ‘ফরিদপুর মেডিকেল কলেজ’ এবং দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের বর্তমান নাম, ‘দিনাজপুর মেডিকেল কলেজ’ হচ্ছে।  

রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।