রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

মিরপুরে সংঘর্ষে ২ পোশাকশ্রমিক গুলিবিদ্ধ

 প্রকাশিত: ১৪:১২, ৩১ অক্টোবর ২০২৪

মিরপুরে সংঘর্ষে ২ পোশাকশ্রমিক গুলিবিদ্ধ

রাজধানীর মিরপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষে নারীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মিরপুর-১৪ নম্বরের কাফরুল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজন হলেন, সেনটেক্স ফ্যাশন লিমিটেডের সুইং অপারেটর আল আমিন হোসেন ও ঝুমা আক্তার।

সেনটেক্সের শ্রমিকেরা জানান, একই এলাকার মৌসুমি গার্মেন্টস কর্তৃপক্ষ গতরাতে হঠাৎই কারখানা বন্ধ করে দেয়। সেজন্য আজ সকালে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নেন। এক পর্যায়ে আশপাশের সব কারখানাও ছুটি দিয়ে দেওয়া হয়। তখন সবাই একসঙ্গে রাস্তায় অবস্থান নেন।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে সংঘর্ষ হলে আল আমিন ও ঝুমা গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ পোশাকশ্রমিক আল আমিনের বাড়ি খুলনায়। তিনি মিরপুর-১৪ নম্বরের বিআরপি এলাকায় থাকেন। সকালে কারখানা ছুটি ঘোষণা করা হয়। তিনি বাসায় চলে যাচ্ছিলেন। তখন তার পিঠে গুলি লাগে বলে জানান সহকর্মী মো. কবির হোসেন।

আর গুলিবিদ্ধ ঝুমা সেনটেক্স ফ্যাশনে অপারেটর হিসেবে কাজ করেন। তার ডান পায়ে গুলি লেগেছে বলে জানান বড় বোন মর্জিনা বেগম।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।