রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

মেজরকে থানায় নিয়ে যাওয়া গুলশানের সেই এসি প্রত্যাহার

 প্রকাশিত: ১১:২০, ৩০ অক্টোবর ২০২৪

মেজরকে থানায় নিয়ে যাওয়া গুলশানের সেই এসি প্রত্যাহার

সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডা ও তাকে ‘লাঞ্ছিত’ করার ঘটনায় জড়ানো রাজধানীর গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) মো. সোহেল রানাকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার রাতে তাকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করার আদেশ দিয়েছেন কমশিনার মো. মাইনুল হাসান।

আগের দিন সোমবার গুলশান এলাকায় সেনাবাহিনীর ওই মেজরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান গুলশান থানার এসি সোহেল ও কয়েকজন পুলিশ সদস্য। যে ঘটনার কয়েকটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়েছে।

এমনই এক ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তার সঙ্গে বিতণ্ডার একপর্যায়ে মেজর পরিচয় দেওয়া ওই সেনা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরিচয় দেওয়ার পরও ওই সেনা কর্মকর্তাকে এসি সোহেলের নির্দেশে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়। ওই সময় মেজরের সঙ্গে তার পরিবারের সদস্যরা ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক থানার পুলিশ সদস্যরা বলেন, পরে সেনা সদস্যরা থানায় গিয়ে ওই মেজরকে ছাড়িয়ে আনেন। পরে এ ঘটনায় ওই কর্মকর্তার কাছে ক্ষমা চান এসি সোহেল রানা।

ফেইসবুকে ছড়িয়ে পড়া এ ঘটনার আরেকটি ভিডিওতে দেখা যায়, বাগবিতণ্ডার


একপর্যায়ে মেজরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন পুলিশ সদস্যরা। এ সময় মেজর তার পরিচয় দেওয়ার চেষ্টা করেন।

কিন্তু এসি সোহেলকে বলতে শোনা যায়, "আমি কনস্টেবল না আমি এসি, গুলশান জোনের এসি।"

ভিডিওতে এসিকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলতে শোনা যায়। পরে মেজরকে গুলশান থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।

এ ঘটনার পর অন্য আরেকটি ভিডিওতে দেখা যায়, রাস্তায় ওই সেনা কর্মকর্তার সঙ্গে উত্তেজিত আচরণ এবং তাকে থানায় নিয়ে আসার কারণে এসি সোহেল হাতজোড় করে ও পা ধরে ক্ষমা চাইছেন।

তবে শেষ পর্যন্ত ঘটনার পরদিনই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিল ডিএমপি।

এ বিষয়ে রাতে এসি সোহেলকে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি, ফলে তার বক্তব্যও জানা যায়নি।