সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৪ ১৪৩২, ২৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

এক হাসিনায় আটকে থাকবে না ভারত-বাংলাদেশ সম্পর্ক: ফখরুল কর্মকর্তা-কর্মচারীদের বিদায় জানালেন প্রধান উপদেষ্টা রমজানে হাইস্কুল বন্ধ রাখার নির্দেশ স্থগিত ভোটের পরের সহিংসতায় দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন তারেক রহমান ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত, প্রধানমন্ত্রী থাকবেন কোথায় নির্বাচনে প্রচারণা ব্যয়ের সীমা লঙ্ঘন, শীর্ষে বিএনপি: টিআইবি পুরোনো জীবনে ফিরে যাবো, লেখালেখি করবো: পররাষ্ট্র উপদেষ্টা অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি নাসার নজরুলের স্ত্রীর ৫ কোটি ২৯ লাখ টাকার জমি জব্দ ভারতে এআই সম্মেলন শুরু, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় তেলের গুদাম ক্ষতিগ্রস্ত মঙ্গলবার শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সচিবালয়ে বিদায়ের সুর

জাতীয়

সাবেক আইজিপি মামুন ৩৮ দিনের রিমান্ডে

 প্রকাশিত: ১৫:২৭, ৮ অক্টোবর ২০২৪

সাবেক আইজিপি মামুন ৩৮ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী ও নিউমার্কেট থানার পৃথক সাত মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৩৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বিভিন্ন মামলায় ১৮ দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে।

এদিন মামুনকে আদালতে হাজির করে যাত্রাবাড়ীর থানার পৃথক ছয় মামলায় গ্রেপ্তার দেখানোসহ বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা। অপরদিকে নিউমার্কেট থানার এক হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।  

রাষ্ট্র পক্ষে বিএনপিপন্থি আইনজীবী ওমর ফারুক ফারুকী সহযোগিতা করেন এবং প্রত্যেক মামলায় সর্বোচ্চ রিমান্ড চেয়ে শুনানি করেন।  

আসামিপক্ষের আইনজীবী বলেন, তাকে এর আগে ১৮ দিনের রিমান্ডে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ করে কিছু পাওয়া যায়নি, এত মামলায় গ্রেপ্তার দেখানোসহ রিমান্ড আবেদন তাকে হয়রানি করতেই করা হয়েছে। এ সময় তারা মামুনের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।