বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৭ ১৪৩২, ০২ রমজান ১৪৪৭

ব্রেকিং

সচিবালয়েই অফিস করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন সালেহ শিবলী ইরানে নতুন কোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্কতা জানালেন ল্যাভরভ ক্যালিফোর্নিয়ায় তুষারধসের পর ৮ স্কিয়ারের লাশের সন্ধান

জাতীয়

আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন : সারজিস আলম

 প্রকাশিত: ১৯:৪০, ১৮ সেপ্টেম্বর ২০২৪

আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন : সারজিস আলম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন ও সমতার।

আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শরীয়তপুরের নিহত ও আহতদের পরিবারের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিককের বলেন, আমাদের জেলায় জেলায় শহিদ ও আহতদের পরিবারের সাথে মতবিনিময় সভাকে রাজনৈতিক বা সাংগঠনিক সভা হিসেবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আমাদেরকে বিব্রত করা হচ্ছে। মূলত দায়বদ্ধতা থেকে আমরা কেন্দ্রীয়ভাবে আট ভাগে বিভক্ত হয়ে
প্রতিটি জেলা সফর করছি ¯্রফে সংকটাপন্ন পরিবারগুলোর পাশে দাঁড়াতে,এর বাইরে কিছুই নয়।

তিনি বলেন, সংকটাপন্ন পরিবারের খোঁজখবর নিয়ে জেলা প্রশাসন ও সরকারকে তাদের বিষয়ে অবহিত করছি আমরা। সার্বিক বৈষম্য নিরসনে আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। সকলে মিলে মিশে যদি বৈষম্য বিরোধী আন্দোলনের মতো কাজ অব্যহত রাখতে পারি, তাহলে নিশ্চয় আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন ও সমতার। এজন্য সবাইকে পাশে থাকার আহ্বান জানান সারজিস আলম।

এর আগে সকাল ১১ টায় জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়কদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় সমন্বয়করা। দুপুরে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সভা শেষে বিকেল ৪ টায় শরীয়তপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠে সুধী সমাবেশের মধ্যদিয়ে শরীয়তপুর সফর শেষ করেন তারা।