বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনির পর ইসরায়েলের নিশানায় পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্টের দপ্তরে হামলা বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষা সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী হরমুজ প্রণালি বন্ধে বাড়ছে তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল কণ্ঠশিল্পী আসিফের মদের মামলার রায় ৯ মার্চ স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২৭৭৪২৮ টাকা ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত ট্রাম্পের হুঁশিয়ারি: রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির` জবাব দেওয়া হবে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

জাতীয়

বন্যা: ১১ জেলায় এখনও ২৫৪ মোবাইল টাওয়ার অচল

 প্রকাশিত: ১৯:০০, ৩১ আগস্ট ২০২৪

বন্যা: ১১ জেলায় এখনও ২৫৪ মোবাইল টাওয়ার অচল

বন্যার কারণে দেশের পূর্বাঞ্চলের ১১টি জেলায় অচল হয়ে পড়া মোবাইল টাওয়ারের ৯৮ শতাংশই সচলের তথ্য দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন- বিটিআরসি।

শনিবার বিটিআরসির অস্থায়ী পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, বন্যাকবলিত ১১টি জেলার মোট টাওয়ার রয়েছে ১৪ হাজার ৫৫১টি। সকাল ৯টা পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, এসব জেলায় এখন ২৫৪টি টাওয়ার সাইট অচল হয়ে আছে।

এর মধ্যে নোয়াখালীর ৪৩টি, লক্ষ্মীপুরে ১১টি, ফেনীর ৭২টি, কুমিল্লায় নয়টি, ব্রাহ্মণবাড়িয়ায় ২৪টি, চট্টগ্রামে ১৮টি, খাগড়াছড়িতে ১৪টি, হবিগঞ্জে ১৫টি, মৌলভীবাজারে আটটি, সিলেটের ৩২টি ও কক্সবাজারে আটটিসহ মোট ২৫৪টি টাওয়ার অচল হয়ে আছে।

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় অগাস্টের মাঝামাঝিতে ডুবে যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১২টি জেলা। হঠাৎ ভয়াবহ বন্যায় এসব জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে দুই হাজারের বেশি টাওয়ার বা সাইট অচল হয়ে পড়ে। ফলে বন্যাকবলিত মানুষেরা অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন।

যোগাযোগ করতে না পারায় দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা ও ত্রাণ পৌঁছাতে বেগ পোহাতে হয়েছে। তবে পানি নামতে শুরু করায় ফের সচল হতে শুরু করেছে অচল হয়ে পড়া মোবাইল টাওয়ারগুলো।