মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

জাতীয়

শতভাগ পশুর বর্জ্য অপসারণ সম্পন্ন করেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন

 প্রকাশিত: ১৯:১৫, ১৮ জুন ২০২৪

শতভাগ পশুর বর্জ্য অপসারণ সম্পন্ন করেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, তারা সংশ্লিষ্ট কর্পোরেশন এলাকা থেকে সকল কোরবানির পশুর বর্জ্য অপসারণ সম্পন্ন করেছে।

প্রায় ১০ ঘণ্টার মধ্যে শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) বলেছে, পূর্ব ঘোষিত ৬ ঘন্টা সময়সীমার মধ্যে কোরবানির পশুর বর্জ্য সফলভাবে অপসারণ করা হয়েছে।

ডিএসসিসি’র মুখপাত্র আবু নাসের বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের কাজ শেষ করার ঘোষণা দিয়েছিলেন ডিএসসিসি’র মেয়র শেখ ফজলে নূর তাপস।

ডিএসসিসি জানায়, গতকাল দুপুর ২টা থেকে তারা বর্জ্য অপসারণ শুরু করে আজ দুপুর ১২টা ১৫ মিনিটে শেষ হয়েছে।

এরআগে, ডিএনসিসি পূর্ব ঘোষিত ৬ ঘন্টা সময়সীমার মধ্যে সমস্ত কোরবানির পশুর বর্জ্য অপসারণ কাজ শেষ করার ঘোষণা দিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানায়, কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ শেষ হয়েছে।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম নগরবাসীর সহযোগিতামূলক আচরনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নগরবাসীর সহযোগিতায় নির্ধারিত সময়সীমার আগেই ঢাকা উত্তরে সমস্ত কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।

ডিএনসিসি’র ১০টি জোনে ২ হাজার ১০১টি ট্রিপে মোট ১০ হাজার ৩৭৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।