মঙ্গলবার ৩০ জুন ২০২৬, আষাঢ় ১৭ ১৪৩৩

ব্রেকিং

একদিনেই ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ নতুন মুদ্রানীতি মঙ্গলবার করমুক্ত আয়সীমা বাড়িয়ে করা হল ৪ লাখ টাকা ব্যাংক রেজল্যুশন আইনের ‘বিতর্কিত’ ধারা বাতিল সকল আয় ব্যাংকে ট্রান্সফারের শর্তে কোম্পানির করহার কমল দেশ পুনর্গঠনে ‘ঘুরে দাঁড়ানোর’ বিকল্প নেই: সংসদে প্রধানমন্ত্রী করমুক্ত আয়সীমা বাড়ানোর, ‘কালো টাকা সাদা করার’ সুযোগ বন্ধের প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতি ‘উন্নতির’ তথ্য সংসদে দিলেন মন্ত্রী দীপু মনি হাসপাতাল থেকে আবার কারাগারে ৩ মামলায় কণ্ঠশিল্পী মমতাজের জামিন, মুক্তি মিলছে না এখনই দেশে সন্দেহজনক হামরোগী লাখ ছাড়ালো বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলব, এটাই মানুষ চায়: প্রধানমন্ত্রী নতুন বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী বিপৎসীমা অতিক্রমের ১২ ঘণ্টা পর কমছে তিস্তার পানি, কাটেনি বন্যার শঙ্কা বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দের কথা জানালেন ফখরুল

জাতীয়

টঙ্গীতে পাইকারী বাজারের ১২টি গুদামে অগ্নিকান্ড

 প্রকাশিত: ১৩:০৩, ১৮ এপ্রিল ২০২৪

টঙ্গীতে পাইকারী বাজারের ১২টি গুদামে অগ্নিকান্ড

গাজীপুর  জেলার টঙ্গীর পাইকারী বাজারে গতরাতে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বাজারের  প্রায় ১২টি গুদাম পুড়ে গেছে। বুধবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।  আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, টঙ্গীর সোনাভান মার্কেটের পাশে অবস্থিত কয়েকটি গুদামে আগুন লাগে। গুদাম গুলোতে পেঁয়াজ, আলু, চালসহ নিত্য প্রয়োজনীয় মালামাল মজুদ করা ছিল। স্থানীয় ব্যবসায়ীরা হঠাৎ গুদামে আগুন দেখতে পেয়ে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে গুদামে মজুদ করে রাখা পেঁয়াজ, চাল, আলুসহ বিভিন্ন কাচামাল পুড়ে গেছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আবু মুহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার বাসসকে জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথম টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়তে থাকায় পরে উত্তরা ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।