শুক্রবার ১৯ জুন ২০২৬, আষাঢ় ৫ ১৪৩৩

ব্রেকিং

পটিয়ায় প্রতিবেশীকে ফাঁসাতে খুন করা হয় শিশু জায়ানকে, ধারণা পুলিশের প্রথম শ্রেণির ভর্তিতে ‘নামমাত্র’ পরীক্ষা: শিক্ষামন্ত্রী মামুনুল হক নিয়ে বক্তব্য বাদ, ‘অন্ধকার অংশ’ সংসদের আলোচনায় চান না স্পিকার আট স্টলপোর্টকে বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ স্পিকারের চেয়ারের প্রতি সম্মান ‘যার যার ধর্মীয় রীতিতে’ ১৩৩৪৪ জন জুলাই যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে: মন্ত্রী একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু ভারি বৃষ্টি: কয়েক জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর কমল তেলের দাম সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে পাকিস্তান ও বাংলাদেশে ‘হামাসের তৎপরতা রয়েছে’, দাবি ইসরায়েলি দূতের মুন্সীগঞ্জে বাড়ির উঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন কুমিল্লা বোর্ডের ৮ কলেজে কোনো এইচএসসি পরীক্ষার্থী নেই চুক্তি লঙ্ঘন করলে ইরানে ‘ভয়াবহ বোমা হামলার` হুমকি ট্রাম্পের অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

জাতীয়

হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া আর নেই

 আপডেট: ০৮:২৪, ৩ জুন ২০২৩

হাটহাজারী মাদ্রাসার  মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া আর নেই

চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ মুহাম্মাদ ইয়াহইয়া ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।

আল্লামা শাহ মুহাম্মাদ ইয়াহইয়া ঢাকার গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।২ জুন শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

হাটহাজারী বড় মাদরাসার মহাপরিচালক ছিলেন আল্লামা আহমদ শফী রহঃ। ২০২০ সালে (১৭ সেপ্টেম্বর) তার মৃত্যুর পরে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল মাদরাসার প্রধান মুফতি আবদুস সালামকে প্রধান করে।

২০২১ সালের ৮ সেপ্টেম্বর আল্লামা ইয়াহইয়াকে সহকারী পরিচালক ও মুফতি আবদুস সালামকে মহাপরিচালক ঘোষণার পরপরই ‍মুফতি আবদুস সালাম অসুস্থ হয়ে পড়েন বৈঠকে।

তাকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। মুফতি আবদুস সালামের জানাজার পরপরই মহাপরিচালক ঘোষণা করা হয় আল্লামা ইয়াহইয়াকে।

অনলাইন নিউজ পোর্টাল ২৪