মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

জাতীয়

বিজিবির হাতে ১৩৭ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ

 প্রকাশিত: ১৫:৩০, ২ আগস্ট ২০২২

বিজিবির হাতে ১৩৭ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৩৭ কোটি ৩০ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করছে।

বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ  জানানো হয়, জব্দকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ১১ লাখ ২৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি ৪শ’ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩ কেজি ১৪৭ গ্রাম হেরোইন, ৩১ হাজার ১৭৪ বোতল ফেনসিডিল, ১৪ হাজার ৬৩৩ বোতল বিদেশী মদ, ৪ হাজার ৭২১ ক্যান বিয়ার, ৩৪৪ লিটার বাংলা মদ, ২ হাজার ৫৩৮ কেজি গাঁজা, ৪ লাখ ১৬ হাজার ৩০১ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১৯ হাজার ২৭২টি নেশাজাতীয় ইনজেকশন, ৬ হাজার ৭১৪টি ইস্কাফ সিরাপ, ৫৩৬ কেজি তামাক পাতা, ১ হাজার বোতল এমকেডিল-কফিডিল, ৪ লাখ ৩০ হাজার ৪১৪ পিস বিভিন্ন ধরনের ঔষধ, ১৬ হাজার ৬৯৫টি এ্যানেগ্রা-সেনেগ্রা ট্যাবলেট এবং ৭৭ হাজার ৮শ’ অন্যান্য ট্যাবলেট।

জব্দকৃত চোরাচালান পণ্য সামগ্রীর মধ্যে ৫৮২ দশমিক ৬৮ গ্রাম স্বর্ণ, ২৬ কেজি রূপা, ১ লাখ ৭৫ হাজার ৬৪৬টি কসমেটিক্স, ৩ হাজার ৮১৪টি ইমিটেশন গহনা, ১০ হাজার ৭৬টি শাড়ী, ১ হাজার ৩৯৭টি থ্রিপিস,শার্টপিস, চাদর ও কম্বল, ১ হাজার ৯২টি তৈরী পোষাক, ১ হাজার ২৭ ঘনফুট কাঠ, ১ হাজার ৮১৬ ঘনফুট পাথর, ৮ হাজার ৩৫৯ কেজি চা পাতা, ১ লাখ ৩১ হাজার ৭ শ’ কেজি কয়লা, ৪৪১ কেজি কারেন্ট জাল, ১৫টি কষ্টি পাথরের মূর্তি, ৫টি ট্রাক-কাভার্ডভ্যান, ৫টি প্রাইভেটকার-মাইক্রোবাস, ৬টি পিকআপ, ৩২টি সিএনজি চালিত অটোরিকসা ও ইজিবাইক এবং ৭০টি মোটরসাইকেল রয়েছে।

এ সময় বিজিবি’র সদস্যরা ৬টি পিস্তল, ৭টি রাইফেল, ১০টি বন্দুক, ১টি গান, ৫টি ম্যাগাজিন, ১টি মর্টাল শেল, ১টি রাইফেলের ব্যারেল, ৩১টি খালি খোসা এবং ২৮ রাউন্ড গুলি জব্দ করেছে।

এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৬০ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে ৩৬২ জন বাংলাদেশী ও ২৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।