সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

কাজিপুর : স্ত্রীকে হত্যার ৪৬ দিন পর স্বামী গ্রেফতার

 প্রকাশিত: ০৮:৫০, ২৪ মে ২০২২

কাজিপুর : স্ত্রীকে হত্যার ৪৬ দিন পর স্বামী গ্রেফতার

সিরাজগঞ্জের কাজিপুরে গৃহবধূর হত্যার অভিযোগে স্বামী নাজমুল হুদাকে নরসিংদী থেকে হত্যাকাণ্ডের ৪৬ দিন পর গ্রেফতার করেছে কাজিপুর থানা পুলিশ।

তবে জানা যায় র‌্যাবের সহায়তায় কাজিপুর থানা পুলিশ নরসিংদী জেলার শিবপুর থানা এলাকা থেকে নাজমুলকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নাজমুল উপজেলার তেকানী ইউনিয়নের জোমার খুকশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।  

এদিকে মৃত মীমের বাবা রাসেল মিয়া বলেন, ৭ মাস আগে তেকানী ইউনিয়নের জোমার খুকশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়।
এরপর গত ৬ এপ্রিল মেয়ের শ্বশুরবাড়ি থেকে আমার মেয়ের লাশ পাওয়া যায়। আমার মেয়েকে নাজমুল শ্বাসরোধে হত্যা করে তা আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু সন্দেহ হলে আমি বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করি।   

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, রোববার নরসিংদী জেলার শিবপুর থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে নাজমুল হুদাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।