মঙ্গলবার ৩০ জুন ২০২৬, আষাঢ় ১৬ ১৪৩৩

ব্রেকিং

একদিনেই ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ নতুন মুদ্রানীতি মঙ্গলবার করমুক্ত আয়সীমা বাড়িয়ে করা হল ৪ লাখ টাকা ব্যাংক রেজল্যুশন আইনের ‘বিতর্কিত’ ধারা বাতিল সকল আয় ব্যাংকে ট্রান্সফারের শর্তে কোম্পানির করহার কমল দেশ পুনর্গঠনে ‘ঘুরে দাঁড়ানোর’ বিকল্প নেই: সংসদে প্রধানমন্ত্রী করমুক্ত আয়সীমা বাড়ানোর, ‘কালো টাকা সাদা করার’ সুযোগ বন্ধের প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতি ‘উন্নতির’ তথ্য সংসদে দিলেন মন্ত্রী দীপু মনি হাসপাতাল থেকে আবার কারাগারে ৩ মামলায় কণ্ঠশিল্পী মমতাজের জামিন, মুক্তি মিলছে না এখনই দেশে সন্দেহজনক হামরোগী লাখ ছাড়ালো বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলব, এটাই মানুষ চায়: প্রধানমন্ত্রী নতুন বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী বিপৎসীমা অতিক্রমের ১২ ঘণ্টা পর কমছে তিস্তার পানি, কাটেনি বন্যার শঙ্কা বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দের কথা জানালেন ফখরুল

জাতীয়

চট্টগ্রাম বন্দরে বৈদ্যুতিক সরঞ্জাম ভর্তি কন্টেইনারে আগুন

 প্রকাশিত: ১৬:০৯, ১৩ মে ২০২২

চট্টগ্রাম বন্দরে বৈদ্যুতিক সরঞ্জাম ভর্তি কন্টেইনারে আগুন

চট্টগ্রাম বন্দরের ভেতরে ৪০ ফুট দীর্ঘ একটি কন্টেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। কন্টেইনারটিতে বৈদ্যুতিক সরঞ্জাম ছিল।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সিসিটি ইয়ার্ডে এ আগুনের ঘটনা ঘটে।
 
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক আহম্মেদ সিকদার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম বন্দরের ভেতরে সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগার সংবাদ আসে। খবর পেয়ে বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসসহ ৩টি স্টেশনের ৮টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

চট্টগ্রামে বন্দরের সচিব ওমর ফারুক বলেন, চট্টগ্রাম বন্দরের ভেতরে ৪০ ফুট দীর্ঘ একটি কন্টেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বৈদ্যুতিক সরঞ্জাম ছিল। আগুনে কন্টেইনারে থাকা জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে। 

তিনি বলেন, আগুন লাগার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।