শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৮ ১৪৩২, ০৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন দলের সম্মেলন উদ্বোধন করলেন কিম জং উন এআই নিয়ে যৌথ অবস্থান ঘোষণা করবেন বিশ্বনেতারা ভেনেজুয়েলা পার্লামেন্টে সর্বসম্মতভাবে সাধারণ ক্ষমা আইন পাস তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের চিঠি হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি দল সংস্কারের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ বিদ্রোহের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের যাবজ্জীবন সচিবালয়েই অফিস করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ইরানে নতুন কোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্কতা জানালেন ল্যাভরভ

জাতীয়

ঈদে বাড়ি ফেরা মানুষের ভীড় মহাসড়ক ও নৌঘাটে

 প্রকাশিত: ১২:০৭, ২৩ মে ২০২০

ঈদে বাড়ি ফেরা মানুষের ভীড় মহাসড়ক ও নৌঘাটে

জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ ঈদ উদযাপনের জন্য। ঈদে বাড়ি ফিরছে মানুষ করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে। বিভিন্ন মহাসড়ক ও নৌঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের প্রচন্ড পড়া ভীড়।

শনিবার ভোর থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে যাত্রীদের ভীড় করতে থাকে। ফেরিগুলোতে সংক্রমণ ঝুঁকি নিয়ে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছে যাত্রীরা। অতিরিক্ত যাত্রীদের চাপে ফেরিগুলো লোড করতেও বেশি সময় লাগছে। এ কারণে এখনো পারাপারের অপেক্ষায় আছে তিন শতাধিক ব্যক্তিগত গাড়ি।

হাজার হাজার ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভীড় রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া প্রান্তে। কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। এ নৌরুটে ১১টি ফেরি চলাচল করলেও সারাদিন যাত্রীর চাপ থাকবে বলে জানিয়েছেন দৌলতদিয়া ঘাটকর্তৃপক্ষ।

ঘরমুখো যাত্রীদের স্রোত নেমেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটেও। লঞ্চ ও স্পীডবোট বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের ভীড় দেখা গেছে। এদিকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ দেখা যায়।

অনলাইন নিউজ পোর্টাল