‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখন
|| মুফতি সাখাওয়াত হোসাইন রাজী ||
মুফতি আমিনী রহ. বলতেন, একদিন মাদরাসার ছাত্রদের মধ্য থেকেই দেশ পরিচালনার যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে। আমিও মনে করি, ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আলেমসমাজ ও মাদরাসার ছাত্রদের নেতৃত্ব বিকাশের কোনো বিকল্প নেই। কারণ এর জন্য প্রয়োজন একদিকে নিষ্ঠা, অন্যদিকে কুরআন-সুন্নাহভিত্তিক জ্ঞান ও প্রজ্ঞা। যথাযথ সুযোগ ও প্রস্তুতি পেলে তারাই ভবিষ্যতে ইসলামি মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
৫ আগস্টের পর আমরা এমন একটি ঐতিহাসিক সুযোগ পেয়েছিলাম, যখন ঐক্যবদ্ধ থাকতে পারলে অল্প সময়ের মধ্যেই ভবিষ্যৎ নেতৃত্বের একটি শক্ত ভিত্তি নির্মাণ করা সম্ভব ছিল। হয়তো তাৎক্ষণিকভাবে বড় কোনো রাজনৈতিক সাফল্য অর্জিত হতো না, কিন্তু আগামী প্রজন্মের জন্য একটি স্বতন্ত্র, গ্রহণযোগ্য ও আদর্শভিত্তিক নেতৃত্বের ধারা প্রতিষ্ঠিত হতে পারত।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১০