শুক্রবার ২৭ মার্চ ২০২৬, চৈত্র ১২ ১৪৩২, ০৮ শাওয়াল ১৪৪৭

খেলা

দীর্ঘদিন রিয়াল মাদ্রিদে থাকতে চান ভিনিসিয়াস

 প্রকাশিত: ১৬:২৮, ২৬ মার্চ ২০২৬

দীর্ঘদিন রিয়াল মাদ্রিদে থাকতে চান ভিনিসিয়াস

দীর্ঘদিন রিয়াল মাদ্রিদে থাকার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচকে সামনে রেখে ভিনিসিয়াস এই মন্তব্য করেন। এসময় তাকে সাংবাদিকদের পক্ষ থেকে আঁতোয়ান গ্রীজম্যানের এ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে মেজর লিগ সকার ক্লাব ওরলান্ডো সিটিতে যোগ দেবার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তারকা এই ফরোয়ার্ড রিয়ালে থাকার ইচ্ছার কথা জানান।

সান্তিয়াগো বার্নাব্যুতে ইতোমধ্যেই আট বছর কাটিয়েছেন ২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। ভিনিসিয়াস জোর দিয়ে বলেছেন যে তিনি অন্য কোথায় যাবার কথা চিন্তাও করছেন না।

এ সময় ভিনিসিয়াস বলেন, ‘গ্রীজম্যান একজন অসাধারণ খেলোয়াড়। স্পেনে ক্লাব পর্যায়ে ও ফ্রান্স জাতীয় দলের হয়ে তার বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে। আমি মনে করি মেজর লিগ সকারে সে অসামান্য অবদান রাখতে পারবে।

আমি শুধুমাত্র রিয়াল মাদ্রিদ নিয়ে চিন্তা করছি। এখানেই দীর্ঘদিন থাকতে চাই। এখানে আমি জীবনের সেরা মুহূর্ত কাটাচ্ছি। রিয়াল মাদ্রিদে আমি সবকিছু করেছি, আশা করছি সে সবকিছু জাতীয় দলের হয়েও করতে পারবো।’