শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

সংস্কৃতি

মাওলানা জুবাইর আহমদ আশরাফ রহ. স্মরণসংখ্যা করছে লেখকপত্র

 প্রকাশিত: ১৬:২২, ১০ মার্চ ২০২৬

মাওলানা জুবাইর আহমদ আশরাফ রহ. স্মরণসংখ্যা করছে লেখকপত্র

বাংলা সাহিত্যের একনিষ্ঠ সাধক, বিশিষ্ট আলেম লেখক মাওলানা জুবাইর আহমদ আশরাফ ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে ইন্তেকাল করেন। তিনি নিছক আলেমদের মধ্যেই নয়, সমসাময়িক বাংলা সাহিত্যেও একজন উল্লেখযোগ্য লেখক ছিলেন। পাঠের গভীরতা এবং সাধনার বিস্তৃতির দিক থেকে তাঁর সমপর্যায়ের লেখক খুব কমই আছেন। প্রচণ্ড মেধাবী এই আলেম বাংলা ভাষা বিজ্ঞানী ড. দীন মুহম্মদের সান্নিধ্যে থেকে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা করেছেন। ফলে তাঁর পাণ্ডিত্য ছিল ঈর্ষণীয়। 

খ্যাতিমান এই লেখকের ওপর একটি স্মরণসংখ্যা প্রকাশের উদ্যোগ নিয়েছে লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত ত্রৈমাসিক সাময়িকী লেখকপত্র। লেখকপত্রের ২৮তম (এপ্রিল-জুন-২০২৬) সংখ্যাটিই হবে ‘জুবাইর আহমদ আশরাফ সংখ্যা’। 

সেই সংখ্যায় লেখা আহ্বান করা হয়েছে। লেখা যথাসম্ভব সংক্ষিপ্ত, পরিশীলিত ও বাহুল্য বর্জিত হতে হবে।

লেখালেখিসংক্রান্ত ব্যক্তিগত স্মৃতি, তাঁর সাহিত্য সাধনার নানা দিক থাকতে পারে সেই লেখায়। লেখা অবশ্যই ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে পাঠাতে হবে। লেখা পাঠাতে হবে [email protected] মেইলে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ০১৭১৮৭৬১৮৭৮ নাম্বারে।