বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৭ ১৪৩২, ০২ রমজান ১৪৪৭

ব্রেকিং

সচিবালয়েই অফিস করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন সালেহ শিবলী ইরানে নতুন কোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্কতা জানালেন ল্যাভরভ ক্যালিফোর্নিয়ায় তুষারধসের পর ৮ স্কিয়ারের লাশের সন্ধান

আন্তর্জাতিক

ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস

 প্রকাশিত: ১৩:৫৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস

ভারতে অনুষ্ঠেয় একটি গুরুত্বপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে বৃহস্পতিবারের নির্ধারিত ভাষণ বাতিল করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ‘এপস্টাইন ফাইল’-এ তার নাম আসার পর গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, ‘সব দিক বিবেচনা করে এবং এআই সম্মেলনের মূল অগ্রাধিকারগুলোতে ফোকাস নিশ্চিত করতে বিল গেটস সম্মেলনে মূল বক্তব্য দেবেন না।’

তবে ভারতে স্বাস্থ্য ও উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গেটস ফাউন্ডেশন আগের মতোই প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলেও জানানো হয়।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ ও ঝুঁকি নিয়ে আলোচনা করবেন। 

গেটস ফাউন্ডেশন জানিয়েছে, বিল গেটসের পরিবর্তে তাদের আফ্রিকা ও ভারত কার্যালয়ের প্রেসিডেন্ট সেখানে বক্তব্য দেবেন।