বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৭ ১৪৩২, ০২ রমজান ১৪৪৭

ব্রেকিং

সচিবালয়েই অফিস করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন সালেহ শিবলী ইরানে নতুন কোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্কতা জানালেন ল্যাভরভ ক্যালিফোর্নিয়ায় তুষারধসের পর ৮ স্কিয়ারের লাশের সন্ধান

আন্তর্জাতিক

মাদুরো পতনের পর ভেনেজুয়েলায় প্রথম ইউরোপীয় ফ্লাইট

 আপডেট: ১৩:১৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

মাদুরো পতনের পর ভেনেজুয়েলায় প্রথম ইউরোপীয় ফ্লাইট

যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো ভেনেজুয়েলায় অবতরণ করেছে ইউরোপের একটি বাণিজ্যিক ফ্লাইট। ফ্লাইট ট্র্যাকিং মনিটরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশটিতে স্পেনের বিমান সংস্থা এয়ার ইউরোপার একটি বিমান নামে।

গত নভেম্বরের শেষ দিকে সম্ভাব্য সামরিক তৎপরতার সতর্কবার্তা দেয় যুক্তরাষ্ট্র। এরপর একাধিক আন্তর্জাতিক এয়ারলাইন ভেনেজুয়েলায় ফ্লাইট বন্ধ করে দেয়। এমনি প্রেক্ষাপটে ৩ জানুয়ারি আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। কারাকাস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারটি স্থানীয় সময় রাত ৯টায় রাজধানী কারাকাসের সেবা প্রদানকারী সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।

মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মাদুরোকে আটক করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলেন।

গত মাসের শেষ দিকে ট্রাম্প দেশটিতে পুনরায় ফ্লাইট চালুর আহ্বান জানান।

স্পেনের বিমান সংস্থা ইবেরিয়া নিরাপত্তা নিশ্চয়তা যাচাই করছে। এরপরই ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দেবে বলে স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে।

পর্তুগালের ট্যাপ এয়ার পর্তুগাল জানিয়েছে, তারা ফ্লাইট পুনরায় চালু করবে। কলম্বিয়ার অ্যাভিয়াঙ্কা ও পানামার কোপা এয়ারলাইন্স ইতোমধ্যে কার্যক্রম পুনরায় শুরু করেছে।

মার্কিন ফ্লাইট পুনরায় চালু করতে ট্রাম্প প্রশাসন ২০১৯ সালে জারি করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।