রোববার ০১ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ১৯ ১৪৩২, ১৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

যোগ্যতার ভিত্তিতে নারীরা দেশ গড়ার কাজ পাবেন: জামায়াত আমির সহিংসতার কারণ দলগুলোর ‘নিজেদের ভেতরের সমস্যা’, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার কয়েকজন উপদেষ্টা ‘কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার’ করেছেন নারীর ‘পরিচালক’ পুরুষ, তাই শীর্ষ পদ ‘মুখ্য নয়’ জামায়াতের নারীদের কাছে শান্তি কমিটির কথা ‘আজগুবি’: জামায়াতে ইসলামী আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে রায় ৫ ফেব্রুয়ারি এবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান ‘ভোট দিতে ভয় পাবেন না, আমরা পাশে আছি’: হিন্দুদের উদ্দেশে ফখরুল দুদকের ডাকে সাড়া দেননি উত্তর সিটির এজাজ, দেশত্যাগে নিষেধাজ্ঞা বাহাউদ্দিন নাছিমের ৩৩ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘গলা চেপে ধরার’ হুমকি যুক্তরাষ্ট্রের, দমবন্ধ অবস্থায় কিউবানরা চট্টগ্রাম বন্দরে রোববারও চলছে কর্মবিরতি, অচলাবস্থা প্রার্থিতা: নিরাশ হলেন মুন্সী ও গফুর, ভোট করতে পারবেন মোবাশ্বের অন্য হাজতির পরিচয়ে কারামুক্ত হয়ে পালালেন হত্যা মামলার আসামি সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো রাফা সীমান্ত ক্রসিং খুলল ইসরায়েল কারিগরি ত্রুটির’ কারণে ইউক্রেনে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় আমরা মুক্ত!’: নতুন ভোরের ইঙ্গিত দেখছে ভেনেজুয়েলাবাসী

অর্থনীতি

সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো

 প্রকাশিত: ১২:০৮, ১ ফেব্রুয়ারি ২০২৬

সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো

দেশের বাজারে ফেব্রুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি দুই টাকা কমেছে। রোববার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস বা বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে দাম পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।

ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে দুই টাকা কমিয়ে ১০০ টাকা ও অকটেন ১২২ টাকা থেকে দুই টাকা কমিয়ে ১২০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে, পেট্রলের দাম ১১৮ টাকা থেকে দুই টাকা কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে দুই টাকা কমিয়ে ১১২ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।

জানুয়ারি মাসে প্রতি লিটার ডিজেললে দাম ১০২ টাকা, অকটেনের দাম ছিল ১২২ টাকায়, পেট্রলের দাম ছিল ১১৬ টাকা ও কেরোসিনের দাম ছিল ১১৪ টাকা।