রোববার ০১ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ১৯ ১৪৩২, ১৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

যোগ্যতার ভিত্তিতে নারীরা দেশ গড়ার কাজ পাবেন: জামায়াত আমির সহিংসতার কারণ দলগুলোর ‘নিজেদের ভেতরের সমস্যা’, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার কয়েকজন উপদেষ্টা ‘কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার’ করেছেন নারীর ‘পরিচালক’ পুরুষ, তাই শীর্ষ পদ ‘মুখ্য নয়’ জামায়াতের নারীদের কাছে শান্তি কমিটির কথা ‘আজগুবি’: জামায়াতে ইসলামী আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে রায় ৫ ফেব্রুয়ারি এবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান ‘ভোট দিতে ভয় পাবেন না, আমরা পাশে আছি’: হিন্দুদের উদ্দেশে ফখরুল দুদকের ডাকে সাড়া দেননি উত্তর সিটির এজাজ, দেশত্যাগে নিষেধাজ্ঞা বাহাউদ্দিন নাছিমের ৩৩ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘গলা চেপে ধরার’ হুমকি যুক্তরাষ্ট্রের, দমবন্ধ অবস্থায় কিউবানরা চট্টগ্রাম বন্দরে রোববারও চলছে কর্মবিরতি, অচলাবস্থা প্রার্থিতা: নিরাশ হলেন মুন্সী ও গফুর, ভোট করতে পারবেন মোবাশ্বের অন্য হাজতির পরিচয়ে কারামুক্ত হয়ে পালালেন হত্যা মামলার আসামি সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো রাফা সীমান্ত ক্রসিং খুলল ইসরায়েল কারিগরি ত্রুটির’ কারণে ইউক্রেনে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় আমরা মুক্ত!’: নতুন ভোরের ইঙ্গিত দেখছে ভেনেজুয়েলাবাসী

অর্থনীতি

আরো ৫৮ হাজার টন গম এল যুক্তরাষ্ট্র থেকে

 প্রকাশিত: ১৯:৪৮, ৩১ জানুয়ারি ২০২৬

আরো ৫৮ হাজার টন গম এল যুক্তরাষ্ট্র থেকে

যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার ৩৫৯ টন গম নিয়ে এমভি ডব্লিউএফ আর্টেমিস নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে।

শনিবার খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যকার সমঝোতা স্মারকের (এমওইউ) ভিত্তিতে নগদ ক্রয় চুক্তির আওতায় এই গম আমদানি করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে এটি তৃতীয় চালান। এর আগে দুই চালানে মোট ১ লাখ ১৪ হাজার ৯৩ টন গম দেশে এসেছে।

যুক্তরাষ্ট্র থেকে গমের প্রথম চালান আসে গেল ২৫ অক্টোবর। সেবার আসে প্রায় ৫৭ হাজার টন গম।

প্রায় সম পরিমাণ গম নিয়ে দ্বিতীয় চালানটি আসে গত ১৯ জানুয়ারি। দুটি লাইটারেজ জাহাজে করে ওই চালানের গম খালাস শুরু হয় সোমবার।

এ উপলক্ষে সেদিন চট্টগ্রাম বন্দরে খাদ্য বিভাগের সাইলো জেটিতে অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনও উপস্থিত ছিলেন।

তৃতীয় চালানের গম বহনকারী এমভি ডব্লিউএফ আর্টেমিস জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।

বাণিজ্য ঘাটতি মেটাতে গত বছর জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের এমওইউ সই হয়, যার মেয়াদ পাঁচ বছর।