রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

স্বাস্থ্য

৫ জুন থেকে সাতক্ষীরায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা

 প্রকাশিত: ২০:৩৮, ৩ জুন ২০২১

৫ জুন থেকে সাতক্ষীরায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা

 এবার সাতক্ষীরায় সাত দিনের ‘লকডাউন’ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত এক সপ্তাহ ধরে জেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার গড়ে ৩৫% -এ ওঠানামা করছে। সবশেষ গত বুধবার জেলায় সংক্রমণের হার বেড়ে ৫৫%- এ দাঁড়ায়। সে কারণে সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী শনিবার ভোর থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত চলবে এই লকডাউন। লকডাউন চলাকালীন সময়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে বলে জানানো হয়েছে। এই সময়ের পর জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। তবে ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখা যাবে।
এ ছাড়া জরুরি ওষুধ কেনার ক্ষেত্রে কিংবা চিকিৎসা নিতে বের হওয়া যাবে। সেক্ষেত্রে চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে হবে। মূলত অ্যাম্বুলেন্স, নিত্যপ্রয়োজনীয় পণ্য, এবং আমসহ খাদ্যপণ্যের পরিবহন লকডাউনের আওতার বাইরে থাকবে।

আগামী শুক্রবার লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

অনলাইন নিউজ পোর্টাল