সোমবার ২৯ জুন ২০২৬, আষাঢ় ১৫ ১৪৩৩

ব্রেকিং

একদিনেই ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ নতুন মুদ্রানীতি মঙ্গলবার করমুক্ত আয়সীমা বাড়িয়ে করা হল ৪ লাখ টাকা ব্যাংক রেজল্যুশন আইনের ‘বিতর্কিত’ ধারা বাতিল সকল আয় ব্যাংকে ট্রান্সফারের শর্তে কোম্পানির করহার কমল দেশ পুনর্গঠনে ‘ঘুরে দাঁড়ানোর’ বিকল্প নেই: সংসদে প্রধানমন্ত্রী করমুক্ত আয়সীমা বাড়ানোর, ‘কালো টাকা সাদা করার’ সুযোগ বন্ধের প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতি ‘উন্নতির’ তথ্য সংসদে দিলেন মন্ত্রী দীপু মনি হাসপাতাল থেকে আবার কারাগারে ৩ মামলায় কণ্ঠশিল্পী মমতাজের জামিন, মুক্তি মিলছে না এখনই দেশে সন্দেহজনক হামরোগী লাখ ছাড়ালো বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলব, এটাই মানুষ চায়: প্রধানমন্ত্রী নতুন বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী বিপৎসীমা অতিক্রমের ১২ ঘণ্টা পর কমছে তিস্তার পানি, কাটেনি বন্যার শঙ্কা বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দের কথা জানালেন ফখরুল

আন্তর্জাতিক

২৭ বছর পর আর্মেনিয় দখল মুক্ত আজারবাইজানের ‘অগদাম’ অঞ্চল

 প্রকাশিত: ১৮:৩৮, ২০ নভেম্বর ২০২০

২৭ বছর পর আর্মেনিয় দখল মুক্ত আজারবাইজানের ‘অগদাম’ অঞ্চল

২৭ বছর পর ‘অগদাম’ অঞ্চল ফিরে পাওয়ায় আনন্দে ভাসছে আজারবাইজান। আর্মেনিয়ার দখল থেকে মুক্ত ‘অগদাম’ অঞ্চলে আজ শুক্রবার আজারবাইজানের সেনাবাহিনী প্রবেশ করেছে। তারা আনুষ্ঠানিকভাবে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যম বিভাগের প্রধান লায়লা আব্দুল্লাহ আভা এক টুইটার বার্তায় লিখেছেন, “২৭ বছরের অনুশোচনার অবসান হয়েছে। আমাদের অপরূপ ভূখণ্ডটি আবারো মায়ের কোলে ফিরে এসেছে।”

নিজের ভূখণ্ড আবারো ফিরে পাওয়ায় আজারবাইজানের জনগণও বেশ খুশি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ২৭ বছর আগে যেসব আজারি ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছিল এখন তারা ফিরে আসতে পারবে। তাদের ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে। ‘অগদাম’ এলাকাটি রাজধানী বাকু থেকে ৩৭৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। এটি নাগার্নো-কারাবাখের একটি গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পরিচিত। ১৯৯৩ সালে এই জেলাটিকে দখলে নিয়েছিল আর্মেনিয়া।

দীর্ঘ কয়েক সপ্তাহের যুদ্ধের পর ১০ নভেম্বর রাশিয়ার তত্ত্বাবধানে আর্মেনিয়া ও আজারবাইজান নাগার্নো-কারাবাখে যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে। চুক্তির বাস্তবায়ন তদারকি করতে এরই মধ্যে নাগার্নো-কারাবাখ অঞ্চলে রুশ সেনা মোতায়েন করা হয়েছে।

এই দুই দেশের স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়েছে, আর্মেনিয়া দখলীকৃত ‘অগদাম’, লাচিন ও কালবাজার এলাকা আজারবাইজানের কাছে হস্তান্তর করবে।

অনলাইন নিউজ পোর্টাল